-
আমার অসুখ
– শরীফ এমদাদ হোসেনতোমাদের ঈদ, তাতে আমার কী?
আমার ভেতরে বছর ভরে রমজান
ওই চাঁদ, আকাশ বিদীর্ণ করে ওঠে
ওই চাঁদ, নতুন জন্মের তাড়নায় ডুবে যায়
আমার তো কোনো নতুন পুরাতন নাই!
আজন্ম রয়েছি আমি একই স্বভাব
সাথে নিয়ে একসারি দুঃখ পঞ্চ ইন্দ্রিয়ের
আলস্যের বিলে তাই প্রচণ্ড জলের অভাব।তোমাদের আনন্দ, তাতে আমার কী
আমার ভেতরে জ্বলে আগ্নেয়গিরি
মেরু দেশ, শীতার্ত হয় হোক সাগরকে ধরে রাখে
পর্বত বরফ ঢাকা হয় হোক, ঝরণা সচল থাকে
আমার তো ঝরণা নাই, চোখের সাগরে ভাসি রোজ
জানিনা এ জীবনে আর
রাখবে কি কেউ, কখনো আমারে খোঁজ?তোমার বসন্ত দিন, নানাবিধ রঙিন
তাতে আমার কী যায় আসে ?
আমার ভেতরে থাক, বেদনারা ঝাঁক ঝাঁক
তোমার সুখেতে তবু নেবো না কখনো সুখ
তাতে যদি, বাড়ে তো বাড়ুক— আমার অসুখ।
Friends
সিরাজুল ইসলাম
@sherajulislam
naznin shamim
@nazninshamim
Kazi Adam
@kaziadam
তিতা ফুল
@nadia1
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
শাহ্ সাকিরুল ইসলাম
@shahsakirulislam
Ajharul Islam Talha
@ajharulislamtalha
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
