Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • এক দুই তিন.
    – শরীফ এমদাদ হোসেন

    ১
    মগজের মিহি তারে এখন আর কোনো দেশপ্রেম নাই
    লুটপাটই আসল উদ্দেশ্য, যে যাই বলুক
    ক্ষমতার মসনদ আমার চাই।

    ২
    যখনই শুনবে আমি বলছি যতসব নীতিকথা
    তখনই বুঝবে, মোটা চালান পৌঁছে গেছে ওইপারে
    কিনে নেবো পৃথিবীর অমরতা।

    ৩
    যতটুকু দখলে নিলে ভালো করে বেঁচে থাকা যায়,
    ততটুকু নিলে ক্ষতি কি ছিলো
    তাবৎ সম্পদ কুক্ষিগত করেও ভেবেছো কি কখনো
    অবশেষে কী নিয়তি হলো?

    3
    3 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 14 April 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • একদম খাটি কথা বলেছেন।

Skip to toolbar