Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • তবু এক আশা জেগে থাকে
    – শরীফ এমদাদ হোসেন

    আকাশ বিদীর্ণ করে বৈশাখী ঝড় এলেও
    দেখছো কিনা সচেতন জনগণ ?
    অকাল প্রেমের টানে ভুল পথ মাড়ালো স্বদেশ
    আমার মতো ঘরভাঙা যুবকের আশা নিলো কেড়ে!

    কী করে জাগাবো প্রেম?
    কী গান শোনালে তুমি মায়াবী বাসর ছেড়ে
    স্লোগানে কাঁপাবে অলিগলি রাজপথ?
    আবার সাজবে তুমি প্রেমিকযোদ্ধা বেশে?
    কী মন্ত্র দিলে তুমি মৃতপ্রায় ভাবনারে
    ভরে দেবে কোটি কোটি মানুষের মনে?
    কী বজ্রমুষ্ঠি ধরে এগোবে পল্টন গুলিস্তান ধরে?

    জানা নেই, তবু এক আশা জেগে থাকে
    প্রেমিক সন্ন্যাসী একদিন আবার উঠবে গেয়ে
    “আমার সোনার বাংলা”
    পাহাড় সমতল খাল বিল নদীর আঁকে বাঁকে।

    3
    5 Comments
    • প্রেমের কবিতা ভেবে পড়তে গিয়ে দেখলাম দেশপ্রেমের কবিতা। চমৎকার উপস্থাপন।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 23 April 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar