-
কবে আমি?
– শরীফ এমদাদ হোসেনএকটা চোখ ফেলে এসেছি কৈশোরে
একটা গুছিয়ে রাখা বুক সেলফ, কিছু বই
আর কবিতার খাতা
রেখে এসেছি কাঠের আলমিরায় টুকরা কিছু স্মৃতি
মায়ের চুম্বন আঁকা কোরআন শরীফ
বাবার তসবিহ, টুপি, পাঞ্জাবী
আরো রেখে এসেছি কৈশোরে কুড়িয়ে পাওয়া
শত্রুদের ভাঙা তরবারি
যা দিয়ে জবাই করতো নিরিহ বাঙালি, মুক্তিযোদ্ধা,
ধর্ষিতা নারীসম্প্রতি দেখলাম, আমার বয়ে যাওয়া কৈশোর চলে গেছে জবর দখলে
বই, বইয়ের সেলফ, কবিতার খাতা হয়েছে উধাও
কোন স্মৃতিও আর জমা নাই বুকের ভেতর
লুট হয়ে গেছে তরবারি
যা কিনা ধারালো হয়ে দুর্দান্ত ব্যবহার হচ্ছে ইদানিং
এদেশের শান্তিকামী মানুষের ওপরকেউ একজন বললো সেদিন
কতবার স্বাধীন হয় একটি জন্মভূমি?
কতবার শত্রু মুক্ত হতে রক্ত ঝরাতে হয় রাজপথে?
তাহলে কী স্বাধীনতার সঠিক মানে আজও আমি বুঝিনা বন্ধুগন?
আজও আমি খেলে চলবো শত্রু শত্রু খেলা?
নাকি নিগুঢ় ভালোবাসায় তুলবো গড়ে আপন স্বদেশ?কবে আমি হাঁটবো একা একা দাঁড়িয়ে দুই পায়?
কবে আমি আর আমরা কাটাবো রাত্রিদিন
দুঃখবিহীন?1 Comment
Friends
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মাজেদুল হক
@birohikobi
অমিত
@amitroy
Syed Farah
@syedfarah
মেহেদী হাসান
@mehadi
প্রিন্স ঠাকুর
@princetagorebd
ডাঃ এম হোসন
@mosarefhoseingmail-com


শৈশব আর কৈশরের দুরন্ত সময়টা ছুয়ে গেলো