-
মৃত্যুঞ্জয় মুহূর্তগুলো
– শরীফ এমদাদ হোসেনমায়াসম্পর্কের গেরস্থালি সাজাতে সাজাতে
বড্ড ক্লান্ত হয়ে গেছি
ঘুমুতে যাবো ;
একটা দীর্ঘ সাপ ঘুমের বড্ড প্রয়োজন—
আপাতত দেখতে চাই না দেশ জনতার
বেঁচে থাকবার তুমুল লড়াই…..তোমাদের এই রংধনু দিনগুলি যদি একদিন সময় প্রিয়তা পায় আমাকে জানিয়ে দিও
আমি না হয় মানিয়ে নেবো, স্বপ্নদর্শী মেঘকেও বলে দেবো,
দেখিয়ো না আমার আকাশে আর মাধুকরী চাঁদ….আর যদি আমার আকাশে মাধুরী বিলিয়ে দেয় মায়াবী রাত, সকালের স্বপ্নে হয় মেঘরং প্রজাপতি
নাবিক পাখির ডানায় বিশ্বাসের রেনু ছড়িয়ে নিশ্চয়ই বুঝিয়ে দেবো বিচারখানার সংরক্ষিত আসন
যেখানে সযত্নে রাখা আছে আমাদের সম্পূরক ঐতিহ্যের স্মৃতি—জানি, মৃত্যঞ্জয় মুহূর্তগুলো খুব বেশী বাসনাবিলাসী
ভাগ্যের রিংটোন শোনার আশায় কেটে যাবে
অবুঝ বেলা
হাতবদলের শ্রমিকও তখন যোগ-বিয়োগের
নামতা গুনে বিশ্বাসের আসনে লিখতে যাবে নামআর এখন?
বড়ই দুঃসময়
কারো জন্যে আনন্দময়ীর আগমন!2 Comments
Friends
সিরাজুল ইসলাম
@sherajulislam
naznin shamim
@nazninshamim
Kazi Adam
@kaziadam
তিতা ফুল
@nadia1
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
শাহ্ সাকিরুল ইসলাম
@shahsakirulislam
Ajharul Islam Talha
@ajharulislamtalha
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera

তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 04 June 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!