Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • প্রেমই আসল শাশ্বত সুমহান
    – শরীফ এমদাদ হোসেন

    সেই যৌবনে যখন ভবঘুরে ছিলাম
    (খুলনার রাস্তায়) ব্যস্ত সাইকেলে ফেরী করতাম মন
    তখন, হ্যাঁ তখন,
    কেউ একজন বলেছিলো,
    পৃথিবীর বুকে এতো কি খোঁজেন
    জটিল এ্যালজাবরা ত্রিকোণমিতি তো খুব বোঝেন
    প্রেমের রসায়ন কতটা বোঝেন শুনি
    ওগো গুণী ;
    আসুন বসি,
    বুঝিয়ে দেই প্রেম ভালোবাসা কারে কয়
    প্রেম ভালোবাসা কি, শুধু কবিতাতে হয়?

    ওই তো দেখুন,
    কথার আগে আপনার চোখে জল
    আকাশ প্রকৃতি ফুল পাখি আর মানুষের কোলাহল
    ঘটিয়ে দিয়েছে নিয়মের ব্যত্যয়
    আসুন একটিবার
    ভালো করে দেই মন আর নিয়মের খেলা
    গেঁথে দেই স্বত্বায়।

    আরো বলেছিলো,
    ফুল পাখি আর আকাশ বোঝেন
    আমাকে বোঝেন কতো?
    আসুন, বুঝুন,
    পৃথিবীর বুকে প্রেমের বন্যা বয়ে যাক অবিরত
    প্রেমই আসল শাশ্বত সুমহান
    প্রেমই বাঁচায়, প্রেমই হাসায়, চলে প্রেমেরই জয়গান।

    5
    4 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 29 June 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • প্রেমই বাঁচায়, প্রেমই হাসায়, চলে প্রেমেরই জয়গান।………………………চমৎকার লেখা

Skip to toolbar