Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • মহাজনের
    ~ শরীফ এমদাদ হোসেন

    এবং আমিও তোমার নই
    এ ঘর আমার নয়, এ নদী সরোবর, মায়াবী রাখাল
    ওই তো কাশের বন, সময়ের অকুণ্ঠ দাশ কখনো আমার নয়
    আমিও কী কখনো আমার?

    সময়ের ট্রেনে করে যারা যায়, আমি তার টিকিট বাহক
    আমি নই,আমি নই জনস্রোতে হারানো- নিখোঁজ বালক
    আমি তার কেবলই খবর স্বজনের
    দিনশেষে আমার নয় কোনকিছু — সবটাই মহাজনের।

    আমার বলিতে কিছু নেই
    শুধু মায়া আর জঞ্জাল স্মৃতির
    এই জমি এই ঘর ভালোবাসা প্রেম ও প্রীতির
    যা কিছু দেখোনা কেন দিনশেষে নয়তো আমার
    বসে আছে মন মহাজন– সবকিছু তার।

    এতোটুকু হুকুমের পর আতর মাখানো দেহ
    বলতে পারেনি কেহ– ওটা তার
    এ জীবন ক্ষণিকের
    সময়ের শেষে সবকিছু মহাজনের।

    5
    3 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 27 July 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • চমৎকার

Skip to toolbar