Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • তুমি কি শোনোনি?
    ~শরীফ এমদাদ হোসেন

    আকাশের হাড়ে বাঁধা রঙিন ঘুড়ির ক্রন্দন
    চাঁদের চোখে আটকে থাকা কালো পিঁপড়ের মিছিল
    তুমি কি দ্যাখোনি?
    জোনাকিরা রাতের বুক থেকে তুলে নিচ্ছে নক্ষত্রের লাশ? তাও কি দ্যাখোনি?

    আমাদের নিঃশ্বাসেলবণ আর ভাঙা আয়নার গন্ধ
    যেখানে মুখ খুঁজতে গিয়ে হাত কেটে যায় স্বপ্নে
    তুমি কি টের পাওনি?
    সময়ের ঘড়িতে আমাদের দিনগুলো কেমন করে
    উল্টো ঘোরে?

    আমরা চুমু খেয়েছি আগুনের ঠোঁটে
    আমরা শুইয়ে দিয়েছি ভালোবাসাকে
    এক মলিন ট্রেনের ছাদে
    উড়ুক্কু জীবনের ছন্দে ছন্দে

    তুমি কি শোনোনি
    আমাদের হারানো সন্তানের কণ্ঠে
    এখনও বাজে সমুদ্রের ভাঙা বাঁশি?
    তুমি কি জানো না
    আমরা আজও নীল মরুভূমিকে বলি “প্রিয়তম”,
    আর জিজ্ঞেস করি—
    তুমি ফিরবে তো, হে অসম্ভব আশা
    হে ছায়ার অদৃশ্য রোদ?

    5
    1 Comment
    • এ কবিতাটা যেন দগদগে এক স্বপ্ন-ভাঙা মহাকাব্যিক আক্ষেপ…………………প্রতিটি লাইনেই তীব্র চিত্রকল্প, অস্বস্তিকর সৌন্দর্য আর অস্তিত্বের বেদনা মিশে আছে।

Skip to toolbar