Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • মৃত্যুর রান্নাঘর
    — শরীফ এমদাদ হোসেন

    পাশের বাড়ির উনুনে মাংসের গন্ধ নয়
    যেন ভেসে আসে অসহায় অদৃশ্য পশুর হাহাকার
    এই বাড়ির উনুনে শাক নয়
    যেন শুকিয়ে যাওয়া পাতার কঙ্কাল
    ধীরে ধীরে জ্বলে উঠে মানুষের হাতের রেখায়।

    এ বাড়ি সন্ধ্যা নামে, অথচ চাঁদ ওঠে না ভেসে
    চরাচর ঘুটঘুটে অন্ধকার
    আকাশ ঝরে পড়ে স্বভাবসুলভ, পৃথিবী ওঠে না হেসে
    ও’বাড়ির ঝলমলে আলোয় রঙিন হতে
    প্রজাপতি পতঙ্গ সাথে, অগুনতি শুভাকাঙ্ক্ষী আসে।

    বাঁশঝাড়ে কানাকুয়ার শেকড়ে গেঁথে আছে চিরন্তন ক্ষুধা, যে ক্ষুধা ভাঙে না কখনো
    ভাতের হাঁড়ি অথবা দুঃখের ঢেউয়ে
    তবে বিত্তশালীর ঘরে ভাসতেই থাকে মাংসের ঘ্রাণ
    যেন মৃত্যুর রান্নাঘরে
    দেহ আর স্বপ্ন একই সাথে সিদ্ধ করে।

    6
    2 Comments
Skip to toolbar