Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • অসমাপ্ত পাণ্ডুলিপি
    – শরীফ এমদাদ হোসেন

    রাতের বুকের ভেতর দেখা দেয়া
    তিন-চোখওয়ালা শিশু
    যার কপাল জুড়ে জ্বলছে ভবিষ্যতের নীল শিখা
    সে হাত বাড়িয়ে দিলেই
    বাঁধার দেয়াল ভেঙে রক্তের লাল সমুদ্র বয়ে যাবে
    বিপ্লবীর কাঁধে ঝলসে উঠবে মারণাস্ত্র
    গেয়ে যাবে সমস্বরে স্লোগানের গোপন মন্ত্র

    কোনো এক কালো ঘূর্ণির ভেতর
    কলম আর বন্দুক জন্ম দেয় এক অদ্ভুত জানোয়ার
    যে গিলে ফেলে বিবেক, মনুষ্যত্ব আর সময়
    তারপর নিজের রক্ত দিয়েই আঁকে
    নতুন পতাকার ছবি

    দেখে নিও,
    অদূরে আবারও জমছে কালো এক মেঘপাহাড়
    যার বজ্রপাতে জন্ম নেবে আরেকটি আসন্ন বিপ্লব

    বাতাসে ভেসে আসবে মায়াময় সঙ্গীত,
    আমার সোনার বাংলা
    আর তখনই
    কারও অদৃশ্য হাত লিখবে প্রশান্তির
    অসমাপ্ত পাণ্ডুলিপি

    4
    2 Comments
Skip to toolbar