-
তবু কোথাও না কোথাও
— শরীফ এমদাদ হোসেনমা মারা গেছে বহু বছর হয়
তবু মাঝে মাঝে মনে হয়, বেঁচে আছেন
মাটির নিচে নয়, আকাশেও নয়,
বরং এই দেশের মধ্যিখানে
যেখানে বাতাসে মিশে আছে স্লোগানের গন্ধ
মানুষেরা হাঁটে নিজেদের ছায়ার ভেতর।আমি জানি, মা নেই
তবু প্রতিদিন পতাকা উড়লে আমি তাঁর কণ্ঠ শুনি
যেন কাঁপা গলায় বলছেন তিনি,“স্বাধীনতা মানে সূর্য নয় বরং সেই আলো,
যা অন্ধকারকেও মানুষ করে তোলে।”এখনকার অচেনা ভোরে
পাখিরা ঘুমের বদলে পাঠ করে স্বার্থবাদী ঘোষণা, নদীগুলো মুখস্থ করে সংসদীয় প্রতিজ্ঞা। সড়কের যানজট, দুর্ঘটনা, ডালভাত আর জীবনহানি
প্রতিটি সূর্যোদয় যেন রাষ্ট্রের বারান্দায় বারবার শোকবার্তা টাঙিয়ে যায়।তবু কোথাও না কোথাও
একজন অন্ধ ছেলে এখনো সূর্য খোঁজে
হয়তো তার পায়ের নিচের মাটিতে ঘুমিয়ে আছে
মায়ের পুরোনো প্রার্থনা
যা থেকে ধীরে ধীরে ফুটে ওঠে একটি ছোট্ট আলো
ভীত, কাঁপা, অথচ জীবন্ত।জানি, এ আলো কোনো যুদ্ধ জিতবে না
কোনো রাষ্ট্র বাঁচাবে না
তবু এই আলোই হয়তো শেষ ভোরের আগে
আমাদের চোখে বোধের দৃষ্টি ফেরাবে।1 Comment
Friends
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মাজেদুল হক
@birohikobi
অমিত
@amitroy
Syed Farah
@syedfarah
মেহেদী হাসান
@mehadi
প্রিন্স ঠাকুর
@princetagorebd
ডাঃ এম হোসন
@mosarefhoseingmail-com


ব্যক্তিগত শোক, জাতীয় আদর্শের অবক্ষয় এবং সেই অবক্ষয়ের মধ্যে টিকে থাকা ক্ষীণ আশার আলো নিয়ে লেখা এক শক্তিশালী প্রতীকী উচ্চারণ।