-
ব্যথা বেদনার সন্তাপ
~ শরীফ এমদাদ হোসেনসৌজন্য ফুল ভেসে যায় ছুরি কাটা অন্ধকারে
দিশাহীন এই পাললিক নদীতীরে কত দিবস যামিনী
কাঁদি আর মনে মনে বলি–
ও’ অশ্রুজল, নমনীয় নদী
ও’ রোদন ভরা অন্ধকার আলোর পৃথিবী
এই চরাচরে কতবারই তো তীব্র হলো রোদ, কতবারই তো শুকালো স্মৃতি
কতবার হলো চাঁদহীন রজনীর আকাশে নক্ষত্রের ছোটাছুটি
আর সেই আকাশের কাছে নক্ষত্রের ছায়া ছায়া দাগ মেখে সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গে তীব্রানুভূতির জানালা খোলা রেখে
স্ফটিকের স্বচ্ছতায় হাত রেখে বলি, ‘জীবন, হে প্রিয় জীবন। যত্নের হাতে তোমাকে গড়লেও, ভাঙ্গবেই তোমার সিংহ দুয়ার। ঘোচাবেই তোমার সতত উৎসারিত অহংকার। ‘আগন্তুক দুঃখের কাছে উচ্চারিত কোন শব্দ
আর কোন সৌহার্দ্যপূর্ণ আকর্ষণ যদি থাকে থাক
শত আলোকবর্ষ দূরে হলেও রেখে যাবো ছাপ
সুখ দুঃখ আর ব্যথা বেদনার সন্তাপ।2 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 03 December 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
সিরাজুল ইসলাম
@sherajulislam
naznin shamim
@nazninshamim
Kazi Adam
@kaziadam
তিতা ফুল
@nadia1
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
শাহ্ সাকিরুল ইসলাম
@shahsakirulislam
Ajharul Islam Talha
@ajharulislamtalha
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera


অস্তিত্ববাদী বিষাদ, সময় এবং স্মৃতির অন্বেষণে পরিপূর্ণ একটি কবিতা