-
আবার ফিরাও তোমার চোখ
— শরীফ এমদাদ হোসেনএকবার তাকিয়ে দেখো
অবারিত হিংসায় এ দেশের বুক চিরে কান্নার সমারোহ
রক্তাক্ত আহবানে ম্লান হয়েছে শহুরে বিলাস
নীতির বুকখোলা বারান্দায় নিঃস্ব হয়ে তাকিয়ে আছে প্রত্যক্ষ প্রত্যয়
নিয়তির পাশাখেলায় এ এক অভিনব যুদ্ধের সংযোজনএকবার চোখ দিয়ে দ্যাখো অপেক্ষার দিক
তীব্র ব্যাকুলতায় ছুটে আসছে ব্যবধানী জীবনযাপন
জনতার উন্মাতাল ঢেউয়ের পংক্তিগুলো দুলছে বেসামাল
দেখো চেয়ে, নক্ষত্রের মতো অনন্ত সৌন্দর্য কীভাবে কাঙাল হয়ে যায়
বিভুই বিকেলের চমক হারিয়ে যায়মানুষ যে ভাবছে বারবার
“শেকল পরা প্রাণীকে খুলে দিলেও লজ্জার শেকল
আবার বুক পেতে নিতে ভালোবাসে ”এ মিথ কে, এ কষ্টকে মিথ্যে প্রমান করে
এখনো সময় আছে, জাগো আরেকবার
হে অভিশপ্ত বিবেক! হে জাগ্রত জনতা!
দাঁড়াও রাজপথে….আবারো ফিরাও তোমার চোখ
দেখো, তোমার দিকে তাকিয়ে আছে অসীম বিশ্বালোক।2 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 05 December 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
সিরাজুল ইসলাম
@sherajulislam
naznin shamim
@nazninshamim
Kazi Adam
@kaziadam
তিতা ফুল
@nadia1
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
শাহ্ সাকিরুল ইসলাম
@shahsakirulislam
Ajharul Islam Talha
@ajharulislamtalha
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera

এটি একটি শক্তিশালী প্রতিবাদী কবিতা, যা সমাজের পতন ও স্থবিরতার বিরুদ্ধে দাঁড়িয়েছে।