Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • কী করে থাকবো বেঁচে?
    ~ শরীফ এমদাদ হোসেন

    চার হুমায়ুনের কেউ আর নেই বেঁচে
    সবাই গিয়েছে চলে না ফেরার দেশে
    বেঁচে থাকলে হুমায়ুন, চলমান নাটকের সংলাপে তুলতেন ঝড়
    পাখির কণ্ঠে রুয়ে দিতেন সত্যের অবিনাশী কথা
    ঘৃণার সংসদে জুড়তেন আরো কিছু নাম
    ম্যাটিকুলাস প্লানে কীসব রয়েছে আরো, হয়তো পারতেন বলে দিতে সুচারুভাবে

    আহা সত্য! সত্য নিয়ে গেছেন কবি আসাদ চৌধুরী
    কী আর বলবো অবশেষে
    কেবল ভাবি, কীভাবে থাকবো বেঁচে
    এই সব সম্ভবের দেশে?

    2
    1 Comment
    • আপনার এই পঙ্‌ক্তিগুলো বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি এবং বর্তমান রাজনৈতিক-সামাজিক পরিস্থিতি নিয়ে এক গভীর হাহাকার প্রকাশ করেছে।

Skip to toolbar