Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • আবার একবার
    ~ শরীফ এমদাদ হোসেন

    মন নেই তাই আঁকতে পারিনা নদী
    পাহাড়ের পাদদেশ
    মেঘেদের ছুটোছুটি, সাতরঙা ঝিলমিল
    মন নেই তাই ভালোবাসা দূরে ঠেলে
    দেশ বেচি অবশেষ।

    মন নেই তাই মিছিলে যাই না আর
    চারদিকে চেয়ে দেখি, খুন আর রাহাজানি
    হিংস্র শুয়োর তুঘলকি রাজাকার

    মন নেই তাই ভালো নেই কোনকিছু
    একাত্তরের স্মৃতিতে কাঁদছি একা
    জায়নবাদের জানাজা নামাজ পড়া
    হে ঈশ্বর!
    এই দুইচোখে কোন কালে হবে দেখা?

    মন নেই বলে বসে থাকা ঠিক নয়
    মন গঠনে এখন থেকেই লাগো
    বলি, আর চুপ থাকা নয়
    আবার একবার জাগো বাঙালি জাগো।

    5
    1 Comment
    • প্রথমে ব্যক্তিগত শূন্যতা ও অসহায়তা প্রকাশ করলেও শেষাংশে এসে তা দৃঢ় সংকল্প ও সামাজিক দায়িত্ববোধে রূপান্তরিত হয়েছে।

Skip to toolbar