-
নিস্তব্ধ উত্তরাধিকার
— শরীফ এমদাদ হোসেনঅতীত এখানে শুয়ে আছে
চোখের পাতা ভাঁজ করে
কথার ভেতর ঢুকে পড়েছে ছোঁয়াচে ধুলো।যে মিছিল একদিন ডাক দিয়েছিল রাস্তাকে
আজ সে নিজেই রাস্তার নিচে
পা টিপে হাঁটে নিশ্চুপে….শহরের ফুসফুসে জমে আছে দীর্ঘশ্বাস
শ্বাস নেয়, শব্দ করে না
জীবন যেন অনুমতি ছাড়া বাঁচে।আমি হাত রাখি ইতিহাসের বুকে
কোনো স্পন্দন পাই না
তবে উত্তাপ পাই
জ্বালানিহীন আগুনের মতো।হে ঘুমন্ত স্মৃতি!
তোমার নীরবতায় রাষ্ট্র গড়ে উঠুক
মানুষ শিখুক চুপ করে থাকা।আমার চোখে আজো জমে আছে
জেগে থাকার অপরাধ
এরকম নিস্তব্ধতার রাষ্ট্রে
এটাই হোক সবচেয়ে উচ্চস্বর।1 Comment
Friends
সিরাজুল ইসলাম
@sherajulislam
naznin shamim
@nazninshamim
Kazi Adam
@kaziadam
তিতা ফুল
@nadia1
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
শাহ্ সাকিরুল ইসলাম
@shahsakirulislam
Ajharul Islam Talha
@ajharulislamtalha
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera

একটি শক্তিশালী আক্ষেপ ও প্রতিবাদ