Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • চেতনা জাগাতে
    ~শরীফ এমদাদ হোসেন

    একদিন ভালোবাসা ছিলো রোদ্দুরের মতো
    হাওয়া ভেঙে পড়ত গলির কাঁঠালগাছের নিচে
    আজও সেই স্পর্শ আজও সেই রঙ
    চোখে ভেসে আসে
    মুখে না বললেও বুকের ভেতরে ধ্বনিত হয়

    আজও অবাক জোছনা ফোটে দেশে
    পাটিসাপটার বিলে আজও জল ছিটায়
    কৈ মাগুর শিঙ
    কৃষকের ঘরে ওঠে বারোমাসী ফসলের ডাক
    আজও প্রেমিক বেহালার ছড়ে তোলে তুমুল বৈশাখ

    যাবতীয় আকাঙ্খায় আজও ওঠে লাল সূর্যের আভা
    সবুজের ভেতরে লুকানো অটুট প্রতিজ্ঞা
    আরো আরো ভার
    জনম জনম ধরে কাঁধে বয়ে বেড়াবার

    অথচ দেশ আজ ডুবে আছে অদ্ভুত অন্ধকারে
    আলো জ্বালাতে তাই ডজন ডজন সুকান্ত চাই
    শেকল ভাঙতে চাই আরো নজরুল
    চেতনা জাগাতে শেখ মুজিব……

    1
    1 Comment
    • অতীতের প্রেমের সোনালী স্মৃতি, প্রকৃতির চিরন্তন সৌন্দর্য এবং বর্তমান সমাজের অন্ধকার ও হতাশার মাঝে এক দৃঢ় সামাজিক ও রাজনৈতিক চেতনার আহ্বান

Skip to toolbar