-
হে কবি!
— শরীফ এমদাদ হোসেনহে কবি!
কত আর নীরব থাকবে এ অন্ধকারে ?
সময় তো থাকে না থেমে
সময় পিছলে যায় ক্ষুধার সাজানো বাগানে অবশেষে
এখনো তুমি জাগাতে পারো
এখনো তোমার কণ্ঠে ধাক্কা দিতে পারো ঘুমানো বিবেকদ্যাখো—ঘামে ভেজা মানুষগুলো এখনো
দিনভাড়া করে রোদের কাছে বন্ধক রাখে শরীর
এখনো মাঠে দাঁড়িয়ে কৃষক
মাটির চোখে চোখ রেখে জিজ্ঞেস করে
আগামীকাল আসবে কি আদৌ?
এখনো মায়ের বুকের ভেতর কান্না জমে থাকে
প্রগাঢ় অন্ধকারে ভরা থাকে আগামীর অনিশ্চয়তা।হে কবি,
কবে খুলবে তোমার কবিতায় সুখেদের জানলা?
কবে তোমার পঙ্ক্তির টানে নদী ভুলে যাবে বিভাজন?হে কবি!
মানায় না আর এই বসে থাকা
কেবল শব্দকে সাজিও না অলংকারে
শব্দকে নামাও রাস্তায়, মিছিলে, স্লোগানে
তুমি তো জানো,
কবিতা ছাড়া আর কিছু নেই
যা ক্ষমতার চোখে চোখ রেখে কথা বলে।
কবি ছাড়া কে ডাকে মানুষকে মানুষ নামে?
কে আগুন দেয় রক্তের ভেতর?
কে শেখায় মাথা উঁচু করে দাঁড়াতে আবার?হে কবি!
কলমটা তোলো, আগামীকালের হাত ধরে
তোমাকেই হাঁটতে হবে সবার আগে।1 Comment
Friends
সিরাজুল ইসলাম
@sherajulislam
naznin shamim
@nazninshamim
Kazi Adam
@kaziadam
তিতা ফুল
@nadia1
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
শাহ্ সাকিরুল ইসলাম
@shahsakirulislam
Ajharul Islam Talha
@ajharulislamtalha
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera

“এখন আর কবিতা ভাবি না”র বিষাদ থেকে—এক প্রচণ্ড জাগরণী মন্ত্র।