Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • আমার পাঠশালা
    ~ শরীফ এমদাদ হোসেন

    পাণ্ডিত্যের তর্কে আমি নেই
    তোমাদের আলমারি ভরা বই পুস্তক না পড়লেও
    আমার কোনো হীনম্মন্যতা নেই।

    আমি পড়ি জলজ্যান্ত মানুষ,
    শ্রমিকের ঘাম আর ঘাসের ডগায় জমে থাকা শিশির
    যেখানে লালন-নজরুল-বুদ্ধেরা মিলেমিশে একাকার।

    তোমাদের মলাটবন্দি জ্ঞানের পাহাড় ডিঙাইনি বলে
    আমি একটুও বিচলিত নই,
    বরং আমি জীবনের জীবন্ত পাণ্ডুলিপিতেই মগ্ন পাঠক এক
    পাঠ করে চলেছি এই পৃথিবীর কঠিন বাস্তবতা।

    2
    1 Comment
    • “জীবনের জীবন্ত পাণ্ডুলিপি”—এই শব্দবন্ধটি অসাধারণ।

Skip to toolbar