Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • শৈবাল স্মৃতির ছায়া
    ~ শরীফ এমদাদ হোসেন

    পথের বাঁকে নামহীন ঘাসফুল মাথা নিচু করে কাঁদে
    যেন ওরা জানে, এই পথ ধরে আজ আর ফেরবার কেউ নেই
    যখন সেই চেনা শিউলি গাছের তলা দিয়ে হাঁটি
    ঝরা ফুলের গন্ধে মা’কে খুঁজি, খুঁজি নিজের হারিয়ে যাওয়া ছায়া
    আকাশের বুক ফেটে যখন শ্রাবণ নামে
    তখন ধুলোবালির সাথে মেঘ হওয়ার খুব শখ জাগে।

    ফিরতি পথে গ্রামের ধুলোমাখা সেই মেঠো আল
    সবুজ বৃক্ষ লতাপাতা ফুল পাখি আদর করে ডাকে
    তখন সবাই ঘরে ফিরলেও, শুধু আমিই বুঝি ফিরতে ভুলে যাই
    আমার তো কোনো গন্তব্য নেই, নেই কোনো আগলে রাখা কোল
    শুধু বুকের বাম পাশে এক পাহাড় সমান নীরবতা।

    লোকে বলে, বিজন বনের ঝোপে জোনাকিরা আলো দেয়
    ওরা নাকি প্রদীপ জ্বেলে হারানো মানুষদের আগলে রাখে
    সেই আলোয় আমার নাম ধরে কেউ কি কখনো ডাকবে একবার?
    মায়ের সেই চেনা সুরে, গভীর মমতায়?

    মা, আমি কি আজও সেই ঝরা ফুলের মতো
    তোমার পথের দিকে চেয়ে থাকবো অপেক্ষায়?

    3
    4 Comments
Skip to toolbar