-
একমাত্র কবিই জানে
~ শরীফ এমদাদ হোসেন
একমাত্র কবিই জানে একটা শিশিরবিন্দুর বুকে
কতগুলো ভোর নীল হয়ে কাঁপে
একটা শুকনো পাতার শিরায়
কতগুলো বসন্তের সবুজ রক্ত ঘুমিয়ে থাকে।একমাত্র কবিই জানে একটা নদীর নীরব বাঁকে কতগুলো ডুবে যাওয়া নৌকার দীর্ঘশ্বাস জমে
একটা জানালার কাচে
কতগুলো অনুপস্থিত মুখ কুয়াশা হয়ে নামে।একজন কবি জানে একটা পাখি উড়ে গেলে
বৃক্ষরা কতটা নিঃসঙ্গ হয়
একটা নারীর হৃদয়ের হাসি না ফুটলে
কতগুলো ঋতু বৃক্ষহীন হয়ে দাঁড়ায়।একমাত্র একজন কবিই জানে কার নাম উচ্চারণ করলে আকাশের নক্ষত্রও নিঃশব্দে জ্বলে ওঠে
একটা কবিতা লিখতে বসলে
কতগুলো অসমাপ্ত জীবন শব্দের আশ্রয় হয়ে ফোটে।9 Comments -
Friends
naznin shamim
@nazninshamim
Kazi Adam
@kaziadam
তিতা ফুল
@nadia1
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
শাহ্ সাকিরুল ইসলাম
@shahsakirulislam
Ajharul Islam Talha
@ajharulislamtalha
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman



শিশিরবিন্দুতে লুকানো নীল ভোর, শুধু কবির চোখেই ধরা পড়ে …..🖤