Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • এই মাটি জানে
    — শরীফ এমদাদ হোসেন

    রাতের শহরে শকুনেরা ঘুমোয় না—
    তারা ভবিষ্যৎ ছিঁড়ে ছিঁড়ে খায়
    ইশারায় রাতভর গিলে খায় চাঁদের ছায়া
    ভোর হলে হাওয়ায় ঝোলে নির্ধারিত নীরবতা।

    একটি শিশু জন্মালে রাস্তায়
    তার নাড়ি কাটে অদৃশ্য কাঁচি—
    টিভিতে ঘোষক হাসে: “সব শান্ত, দেশটা স্থির।”

    জনতা দাঁড়ায় লাইনে
    আগে থেকে লেখা থাকে বানী
    চোখ শুধু ফেরানোর বাকি আছে জানি

    রাষ্ট্রের পেটে পটে হাসি কান্না ভরা—
    সে কান্নায় লেপ্টে থাকে জনতার নাম
    জনতারা চিরকাল ভবঘুরে
    রক্ত দিয়ে মিটিয়ে যায় জীবনের দাম।

    যারা সময়ের মুখে মুখোশ পরায়,
    তাদের পতাকা একদিন আগুন ছড়াবে।
    এই মাটি জানে, বাতাস জানে—
    কে কোথায় কখন কাকে পোড়াতে হবে।

    শরীফ এমদাদ হোসেন এর কবিতা

    4
    4 Comments
    • শকুনের চোখেও একদিন প্রতিফলিত হবে জ্বলন্ত সত্যের আলো…🖤

    • শরীফ এমদাদ হোসেন, আপনার কবিতার “যারা সময়ের মুখে মুখোশ পরায়, তাদের পতাকা একদিন আগুন ছড়াবে”—এই লাইনটা একদম মনের কথা বলে দিয়েছে। খুব গভীর একটা উপলব্ধি উঠে এসেছে আপনার লেখায়, যা পড়ে বেশ কিছুক্ষণ ভাবতে বসলাম। গ্রুপের সবার লেখায় একটু লাইক আর কমেন্ট করবেন যাতে আমাদের এই আড্ডাটা আরও জমে ওঠে।

    • শহরের নিদারুণ বাস্তবতাকে এতো গভীর সংবেদনশীলতায় ফুটিয়ে তুলেছেন যে আপনার লেখা ‘এই মাটি জানে, বাতাস জানে— কে কোথায় কখন কাকে পোড়াতে হবে’ লাইনটি পড়ে বুকের ভেতর এক অদ্ভুত হাহাকার জেগে উঠল, তাই এমন শক্তিশালী লেখনী দিয়ে আমাদের নিয়মিত সমৃদ্ধ করবেন বলে আশা রাখি।

Skip to toolbar