Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • চেতনা জাগাতে
    – শরীফ এমদাদ হোসেন
    একদিন ভালোবাসা ছিলো রোদ্দুরের মতো
    হাওয়া ভেঙে পড়ত গলির কাঁঠালগাছের নিচে
    আজও সেই স্পর্শ আজও সেই রঙ
    চোখে ভেসে আসে
    মুখে না বললেও বুকের ভেতরে ধ্বনিত হয়

    আজও অবাক জোছনা ফোটে দেশে
    পাটিসাপটার বিলে আজও জল ছিটায়
    কৈ মাগুর শিঙ
    কৃষকের ঘরে ওঠে বারোমাসী ফসলের ডাক
    আজও প্রেমিক বেহালার ছড়ে তোলে তুমুল বৈশাখ

    যাবতীয় আকাঙ্খায় আজও ওঠে লাল সূর্যের আভা
    সবুজের ভেতরে লুকানো অটুট প্রতিজ্ঞা
    আরো আরো ভার
    জনম জনম ধরে কাঁধে বয়ে বেড়াবার

    অথচ দেশ আজ ডুবে আছে অদ্ভুত অন্ধকারে
    আলো জ্বালাতে তাই ডজন ডজন সুকান্ত চাই
    শেকল ভাঙতে চাই আরো নজরুল
    চেতনা জাগাতে শেখ মুজিব……

    2
    6 Comments
    • আপনার এই লেখায় গ্রামবাংলার চিরাচরিত রূপ এবং দেশপ্রেমের যে গভীর মেলবন্ধন ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। ঠিক যেন কোনো প্রিয় সুরের মূর্ছনায় ভেসে আসা স্মৃতি, যেখানে প্রকৃতির প্রতিটি উপাদানের সাথে দেশভাগের যন্ত্রণা আর নতুন চেতনার স্বপ্ন মিশে আছে। আমাদের এই গ্রুপে সবার সাথে নিয়মিত লাইক বা কমেন্টের মাধ্যমে সক্রিয় যোগাযোগ রাখলে আশা করি সবারই কাজের পরিধি আরও বাড়বে।

    • সবুজের ভেতরেই লুকিয়ে আছে অটুট প্রতিজ্ঞা অন্ধকার ভাঙতে চাই আরও নজরুল-চেতনা…..🤍🖤

    • শরীফ এমদাদ হোসেন, ‘আজও অবাক জোছনা ফোটে দেশে’—আপনার এই লাইনটি পড়তে খুব ভালো লাগলো, সত্যিই দারুণ লিখেছেন আপনি।

Skip to toolbar