Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • অবস্থান
    – শরীফ এমদাদ হোসেন
    দেখছি নামতে নর্দমায়
    পাপ পঙ্কিল পথের কুকুর সুট প্যান্ট টাই পরে
    ছুটছে জাতিসংঘের বক্তৃতায়
    তোষণ ভেজাবে কি মন
    চিরদিন রক্ত রাঙা পথে হয় না তো
    ক্ষমতার দীর্ঘ আয়োজন।

    দেখছি মৌসুমি সুখের দালাল
    গুঁজে হাত আস্তিনে, সুড়সুড়ি দিয়ে চলে অবেলায়
    দিন কেটে যায় যাক নানা টালবাহানায়
    অধর রঞ্জনে সুখপাখি যদি এঁকে রাখা যায়।

    দেখছি দুমড়ে মুচড়ে গেছে মানবতা
    ভালোবাসাবাসি
    ক্ষত হতে ঝরছে রক্ত পুঁজ
    তবু সেই ডিগবাজি, বিদ্রুপের হাসি
    শিখিয়ে দিচ্ছে আগামীকে
    এ দেশের অবস্থান পৃথিবীর বুকে
    ভালো নয় ভালো নয়, ক্রমাগত হয়ে যাচ্ছে ফিকে।

    2
    5 Comments
    • ক্ষমতার ভিড়ে মানবতার কণ্ঠ আজ বড়ই ক্ষীণ…..🤍🖤

    • আপনার এই কবিতার ‘এ দেশের অবস্থান পৃথিবীর বুকে, ভালো নয় ভালো নয়, ক্রমাগত হয়ে যাচ্ছে ফিকে’ লাইনটি পড়ে সত্যিই ভীষণ খারাপ লাগলো, কারণ আমাদের চারপাশের বাস্তবতাকে আপনি খুব দারুণভাবে তুলে ধরেছেন।

    • ভালো লিখেছেন

    • বিদ্রুপের আড়ালে একটা গভীর সামাজিক ক্ষোভ আছে কবিতাটায়।

    • শরীফ এমদাদ হোসেন, বর্তমান পৃথিবীর রূঢ় বাস্তবতাকে এমন গভীর পর্যবেক্ষণের মাধ্যমে ফুটিয়ে তোলা সত্যিই প্রশংসনীয় এবং এর প্রতিটি পঙক্তি চিন্তার খোরাক জোগায়। আপনি অন্যান্য সদস্যদের লেখায় নিয়মিত লাইক বা কমেন্ট করে আমাদের এই প্ল্যাটফর্মটিকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল রাখতে পারেন।

Skip to toolbar