-
দোহাই তোমার
— শরীফ এমদাদ হোসেন
দোহাই তোমার, আমাকে ভাঙতে এসো না
ভাঙতে ভাঙতে আর পারছি না লাগাতে জোড়া
এখন আর চাই না
আমার ভেতরে বাস করুক অন্য মানুষ
অন্য ছোঁয়া
মনের ভেতরে তৈরী নদী
চাই না শুকিয়ে যাক
চাই না গোলাপ বাগান অবহেলা পাক
*
দোহাই তোমার, আমাকে রাঙাতে এসো না
দু’চোখ অন্ধকার ; রাতের মত নিঃসঙ্গ আমি
এখন আর চাই না বলুক কেউ
আমিও রঙ্গিন হই
আমিও জ্বলি ধিকিধিকি
চাই না জ্বলুক কেউ
অথবা বলুক এসে
আমার মন এক পাগলা দিয়াশলাই
*
দোহাই তোমার, আমাকে কাঁদাতে এসো না
অভাব অভাব বলে নিজেও কেঁদো না
অভাবকে রেখে এসো অভাবের ঘর
যদি বা নাই যায়
রেখে এসো হৃদয় তোমার
পৃথিবীতে অভাবের ঠিকানাটা থাকবে না আর।2 Comments
Friends
naznin shamim
@nazninshamim
Kazi Adam
@kaziadam
তিতা ফুল
@nadia1
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
শাহ্ সাকিরুল ইসলাম
@shahsakirulislam
Ajharul Islam Talha
@ajharulislamtalha
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman

আপনার লেখাটা একদম মনের ভেতর গিয়ে ধাক্কা দিলো, ভীষণ সুন্দর একরাশ হাহাকার ফুটে উঠেছে প্রতিটি ছন্দে। আমাদের এই গ্রুপটা সুন্দর রাখতে আপনিও মাঝে মাঝে অন্য সবার লেখায় লাইক-কমেন্ট করবেন, এতে সবার উৎসাহ বাড়ে।