-
প্রবন্ধ
“অদৃশ্য শেকল ও নীরব আর্তনাদ”_ #___!!
সফিকুল ইসলাম শিল্পী, ৩০ সেপ্টেম্বর ২৬,
_______________________________________সভ্যতার অগ্রগতির সাথে সাথে মানবজীবন আধুনিক হয়েছে, প্রযুক্তির ছোঁয়ায় পৃথিবী ছোট হয়ে এসেছে।
কিন্তু মানুষের মননশীলতা ও পারস্পরিক সহমর্মিতার জায়গাটিতে কোথায় যেন গভীর ফাটল ধরেছে……..।
আজকের দিনে শারীরিক আঘাতের চেয়েও মারাত্মক হয়ে উঠেছে মনস্তাত্ত্বিক আক্রমণ বা মানসিক চাপ।
চারপাশের পরিবেশ বা খবরের কাগজের পাতা উল্টালে কিংবা টেলিভিশনের পর্দায় চোখ রাখলে হরহামেশা যে দৃশ্যগুলো চোখে পড়ে-
তার একটি বড় অংশজুড়ে থাকে এই নীরব মানসিক নিপীড়নের করুণ চিত্র।দেশ থেকে দেশে, শহর থেকে শহরে, গ্রাম থেকে গ্রামে এবং প্রতিটি পরিবারে আজ এই অদৃশ্য মারণাস্ত্রের বিস্তার ঘটে চলেছে।
সমাজ প্রেক্ষাপটে এই ব্যাধিটি এখন এক ভয়ংকর রূপ ধারণ করেছে।
খেয়াল করলে বুঝা যায় মানসিক নিপীড়ন মানুষকে এমন এক অসহায়ত্ব ও গভীর হতাশার মধ্যে ফেলে দেয় যেখানে কোনো গরিব-ধনীর ভেদাভেদ থাকে না।কুঁড়েঘরের জীর্ণ টিনের নিচে কিংবা প্রাসাদোপম অট্টালিকার শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে- সব জায়গাতেই এই নির্মমতার শিকার হচ্ছে মানুষ।
কর্মক্ষেত্রের অদৃশ্য ইঁদুর দৌড়, পারিবারিক কলহ, সামাজিক অবমূল্যায়ন কিংবা তুচ্ছতাচ্ছিল্য মানুষকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। খবরের কাগজে প্রায়ই দেখা যায়, সহ্য ক্ষমতার সীমা ছাড়িয়ে যাওয়ায় মানুষ বেছে নিচ্ছে চরম পথ।
অথচ এই মানসিক চাপ দেওয়া মানুষগুলো অনেক সময় হত্যাকারীর থেকেও বেশি ভয়ংকর হয়ে ওঠে, কারণ-এরা মানুষকে একবারে মারে না, বরং তিলে তিলে জীবন্ত লাশ বানিয়ে ছাঁড়ে।গ্রামের মেঠোপথ থেকে শুরু করে শহুরে ফ্ল্যাটের বন্দিদশায় আজ মানুষ বড় একা।
পারিবারিক কাঠামোর ভাঙন, অতিরিক্ত প্রত্যাশার চাপ এবং সম্পর্কের কৃত্রিমতা মানুষকে ভেতর থেকে ফাঁপা করে দিচ্ছে।
শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে কর্মক্ষেত্র- সবখানেই বুলিং ও মানসিক হেনস্থার শিকার হয়ে কত তাজা প্রাণ অকালে ঝরে পড়ছে, তার ইয়ত্তা নেই।বিত্তশালী পরিবারের সন্তান যেমন মানসিক বিচ্ছিন্নতায় ভোগে, তেমনি দিনমজুর বা খেটে খাওয়া মানুষের ওপর চালানো সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের চাপও তাকে চরম হতাশার সাগরে ডোবায়।
এই যন্ত্রণার কোনো নির্দিষ্ট শ্রেণি বা বয়সসীমা নেই। সমাজের রন্ধ্রে রন্ধ্রে এক অদৃশ্য ক্যানসারের মতো ছড়িয়ে পড়েছে।
এই অন্ধকার সুড়ঙ্গের শেষ প্রান্তে আলোর রেখাও রয়েছে।
এই চরম মানসিক যন্ত্রণা থেকে উত্তরণের পথ আমাদেরকেই খুঁজে নিতে হবে।
পরিবার ও সমাজে খোলামেলা যোগাযোগের সংস্কৃতি গড়ে তুলতে হবে, যেখানে প্রত্যেকে নিজের না বলা কথাগুলো শেয়ার করতে পারে। একে অপরের প্রতি সহানুভূতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সহমর্মিতাই পারে একটি সুস্থ মানসিক পরিবেশ তৈরি করতে।
বিষাক্ত সম্পর্ক বা অতিরিক্ত চাপের জায়গাগুলো থেকে সময়মতো দূরে সরে যাওয়া আত্মরক্ষার স্বার্থেই জরুরি। প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া এবং সচেতনতামূলক প্রচার বাড়ানোর মাধ্যমে এই নীরব মহামারী প্রতিরোধ করা সম্ভব।জীবনের সৃষ্টিশীল সংস্কৃতিতে রঙের পরশ বুলানো কিংবা গান কবিতার মতো বিষয় গুলো মনকে হালকা করার চর্চা ভীষণ প্রয়োজন।
মানুষ তো কেবল রক্ত-মাংসের পুতুল নয়। মানুষের ভেতরে বয়ে চলে এক অনন্ত অনুভূতির নদী।
একটুখানি ভালোবাসা, একটি উষ্ণ আলিঙ্গন কিংবা মায়াবী সান্ত্বনা পারে মানসিক মুমূর্ষু প্রাণকে ফিরিয়ে আনতে।
আমরা কেউ আর অন্যের মানসিক মৃত্যুর কারণ না হয়ে তার বেঁচে থাকার প্রেরণা হয়ে উঠি………….।
পৃথিবীর আলো-বাতাসে প্রতিটি প্রাণ নিরাপদে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার অধিকার নিয়ে জন্মায়। মানসিকভাবে কাউকে জীবন্ত লাশে পরিণত করার অধিকার যেন কেউ না রাখে – এই হোক আমাদের সকলের অঙ্গীকার!!
সইশি……….
Friends
গাঙচিল
@mehzabeen-shahidy
Alamgir Job
@alamgirjob
tamim yeasin
@tamimyeasin
নাহিদ হাসান নয়ন
@nahid-hasan-noyon
Nusrat jahan Sadia
@nusratjahansadia
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
Eqbal Hossain
@eqbalhossain
GIFARI
@gifari
Redowan Hussain
@redowanhussain



“অন্যের মানসিক মৃত্যুর কারণ না হয়ে তার বেঁচে থাকার প্রেরণা হয়ে উঠি”—শেষের এই কথাটাই যেন পুরো প্রবন্ধের সারকথা।