-
বন্ধু….
তোকে নিয়ে ছোট্ট বেলায়
নাম না জানা খেলা
ঘর পালানো মিষ্টি বিকেল
কচিকাঁচার মেলা
দিনে দিনে হচ্ছি বড়ো
তবুও তুই সাথে
বন্ধু মানে দখিন হাওয়া
হাজার পাহারাতে ..
জন্ম নেওয়ার পর থেকে আমাদের সবচেয়ে বেশি যা চেনানো হয় তা হলো সম্পর্ক। মা কে মা বলে , বাবা কে বাবা আরো কত লতায়-পাতায় সম্পর্ক আমরা ভালোবেসে মানি নয়তো মানতে হবে বলেই মানি। কিন্তু একটা সম্পর্ক বিনা বাদ্ধবাধকতাই আমরা নিজেরাই খুঁজে নি তা হলো বন্ধুত্ব। শৈশব থেকে কৈশোরে হাসি-কান্নার সব স্মৃতিতেই বন্ধুরা চির অম্লান। কোনো রক্তের সম্পর্ক নয় , তবুও কোনো ঘটন-অঘটনে বন্ধুর হাস্যোজ্বল উপস্থিতি , স্কুল-কলেজের ক্লাস পালিয়ে যেখানে দু চোখ যায় সেখানে পালিয়ে যাওয়া , খুব মনখারাপের দিনে কাঁধে হাত রাখা , দুষ্প্রাপ্য চোখের জলের সাক্ষী হওয়ার অধিকারী একমাত্র বন্ধুরাই। পারষ্পরিক বন্ধুত্ব ছাড়া আমরা যেনো জীবনটাকে কল্পনাই করতে পারিনা। ইদানিংকালে একাকিত্ব-হতাশার মতো কারণে আত্মহত্যার মতো ঘটনার জন্য অনেক টাই দায়ী এই কথা বলার মানুষের অভাব। তাই আজকের দিনে বন্ধুত্বের মতো মূল্যবান সম্পর্ককে বাঁচিয়ে রাখার কামনায় তুলট এর সকল বন্ধু ও শুভাকাংখীদের জানাই বন্ধুদিবসের শুভেচ্ছা।10 Comments
যারে বাঁধি ধরে তার মাঝে আর
রাগিণী খুঁজিয়া পাই না
যাহা চাই তাহা ভুল করে চাই
যাহা পাই তাহা চাই না
রবীন্দ্রনাথ ঠাকুর.

শিউলি চক্রবর্তী
I'm the one at the sail, I'm the master of my sea.
Friends
Motiur Rahman Mizan
@dressed-human
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
Asif Rahman
@asifaaron62
Deb-Nandan Dutta
@deb-nandan-dutta
শেখ মুহাম্মদ আলমগীর
@alamgir-hossain
আয়েশা সিমা
@ayesha-sima
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor



“বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়” বন্ধু দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা রইল!