-
বর্তমান সময়গুলো খুব অদ্ভুত যাচ্ছে। আমাদের আশপাশের পরিবেশ গুলো খুব পাল্টে যাচ্ছে। আমার বোধ-বুদ্ধি হওয়ার পর যেমন পরিবেশ ছিল তার ছিটেফোটাও কোথাও বাকি নেই। তখন দিন গুলো কত রঙিন ছিল। ছোট বিষয়ে কত আনন্দ খুঁজে নিতাম। মান-অভিমান কম হতো না কিন্তু দিন শেষে সরি বলে আবার ভাব করে নিতাম। তবুও একসাথে থাকার জন্য কি ভীষণ টান। আজকাল সবকিছুতে খুব বেশি আমার তোমার শব্দ শুনতে পাওয়া যায়। আগে সব তো আমাদের ছিল। ঠিক স্বার্থপরতা না হলেও আমরা সবাই খুব আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি হয়তো। কারো জন্য কোনো কিছু স্যাক্রিফাইস করতে কিছুতেই রাজি নই ।
আজকাল তাই অকারণেই মনখারাপ হচ্ছে খুব। আর কত কি দেখবো কে জানে। মুখ দেখে মন বোঝার মানুষ গুলো যে শেষ হয়ে যাচ্ছে !! বেঁচে থাকার অবলম্বন না থাকলে কি আশাবিহীন ভাবে বেঁচে থাকা যায় ?13 Comments-
-
-
-
সুন্দর লাগল কথাগুলো। দিন দিন আমাদের অনুভূতি গুলো আরও যান্ত্রিক হচ্ছে। প্রজন্মের ধারাবাহিকতায় মানুষের জন্য মানুষের করনীয়, সহিষ্ণুতা আরও ম্লান হওয়ার এবং আরও বেশী আত্মকেন্দ্রিকতার সম্ভাবনা রয়েছে।
-
-
-
যারে বাঁধি ধরে তার মাঝে আর
রাগিণী খুঁজিয়া পাই না
যাহা চাই তাহা ভুল করে চাই
যাহা পাই তাহা চাই না
রবীন্দ্রনাথ ঠাকুর.

শিউলি চক্রবর্তী
I'm the one at the sail, I'm the master of my sea.
Friends
Motiur Rahman Mizan
@dressed-human
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
Asif Rahman
@asifaaron62
Deb-Nandan Dutta
@deb-nandan-dutta
শেখ মুহাম্মদ আলমগীর
@alamgir-hossain
আয়েশা সিমা
@ayesha-sima
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor



শুভেচ্ছা ও স্মৃতিমুগ্ধতা প্রিয়… “মুখ দেখে মন বোঝার মানুষ গুলো যে শেষ হয়ে যাচ্ছে” – দারুন সুন্দর সত্যোচ্চারণ… অসহনশীলতা আত্মকেন্দ্রিকতা আমাদের মননগত অনুষঙ্গ একে মাঝে মাঝে ডিবাগিং ক’রতে হবে’ই, আর সেটা সম্ভব না হলে রিইন্স্টল করাই ঔচিত্যের পর্যায়ভুক্ত হবে…