-
তুমি হয়তো খুব একা
আমি তা বুঝতে পারি
কিন্তু তোমার কাছে এসে
তোমার একাকিত্ব দূর করার জন্য
আমাকে যে সমাজের দেয়াল ভাঙতে হবে !
আমি তোমার ভালোমন্দ
সুখ-অসুখ ভাবতে পারি শুধু
ভালোবাসার জন্য তো অধিকার লাগে বলো ,
কখনো কখনো তুমি
আঘাত সইতে না পেরে নীরবে কাঁদো।
কিন্তু তখন তোমায় স্পর্শে সান্তনা দিতে
তোমায় জড়িয়ে ধরে সব দুঃখ নিজের করে নিতে ও তো
অধিকার লাগে বলো !
আমি তোমার কাছে সেই অধিকার দাবি করি না
নিজের কাছেও না।
শুধু কখনো যদি জীবনের অর্থ ফুরিয়ে যায়
বাঁচতে ইচ্ছে না করে
তাহলে শুধু মনে মনে আমায় স্বীকৃতি দিও
আমি তোমার সব দ্বিধা ঘুচিয়ে দেব।
ভালোবাসার শক্তি তো তুমি জানো
শুধু মন থেকে কখনো আমায় ডেকো
দেখবে, আমি ঠিক তোমার সামনে দাঁড়িয়ে আছি
তোমার ছায়ার মতো হয়ে তোমায় পথের সাথী হবো বলে
একটু বিশ্বাস করেই দেখো না।
হয়তো পাল্টে যাবে তোমার গোটা জীবন টাই !
কি ? পারবে না ?9 Comments
যারে বাঁধি ধরে তার মাঝে আর
রাগিণী খুঁজিয়া পাই না
যাহা চাই তাহা ভুল করে চাই
যাহা পাই তাহা চাই না
রবীন্দ্রনাথ ঠাকুর.

শিউলি চক্রবর্তী
I'm the one at the sail, I'm the master of my sea.
Friends
Motiur Rahman Mizan
@dressed-human
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
Asif Rahman
@asifaaron62
Deb-Nandan Dutta
@deb-nandan-dutta
শেখ মুহাম্মদ আলমগীর
@alamgir-hossain
আয়েশা সিমা
@ayesha-sima
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor



মুগ্ধতা জানাই এমন সুন্দর সাবলীল আশাজাগানিয়া কবিতার জন্যে… আমাদের জীবনের যে বিষমবাহু ত্রিভুজটা মাঝে মাঝেই থেকে থেকে হৃদয়কে ক্ষত বিক্ষত ক’রে তোলে তার একটাই শুধু নিরাময়… রাশ্যান কবি মায়াকোভস্কি বলেছিলেন, “Love is the heart of everything…” অশেষ শুভকামনা ও অভিনন্দন রইলো প্রিয়…