-
শিউলি চক্রবর্তী is with Md Ashfak Sayed and 88 others
পথ ফেলে আমি কাঙালের মতো
খুঁজে ফিরি সেই পথই আবার।
সেই পথ আজ ফিরিয়ে দিয়েছে
বন্ধ দুয়ার তার।
প্রেম ঘরে ফেলে প্রেয়সীর কাছে
খুঁজেছি বিশ্বপ্রেম।
বিশ্ব আজকে ধুলায় ফেলেছে
প্রেয়সী ছেড়েছে প্রেম।
চেনা বৃক্ষের ছায়ায় আমি
রাখিনি ক্লান্তিভার
সেই বৃক্ষই ছায়া দিতে আজ
করেছে অস্বীকার।
জীবন ছেড়ে পালিয়ে ছিলাম
নিইনি জীবনভার।
সেই জীবনই প্রতিটি প্রহরে
আজ দেয় ধিক্কার।17 Comments-
-
-
“চেনা বৃক্ষের ছায়ায় আমি
রাখিনি ক্লান্তিভার
সেই বৃক্ষই ছায়া দিতে আজ
করেছে অস্বীকার”
মনোবাস্তবতা প্রকৃতই এক নিদারুন ‘ডেয়ার ডেভিল’… জীবনের স্বতঃস্ফূর্ত দান এভাবেই যেন উপেক্ষিত হয়ে থাকে কারো কারো জীবনে…! কে কী করতে পারে যখন সময় ফুরিয়ে আসে…! প্রিয়কবি, অশেষ মুগ্ধতা জানাই এমন সত্যোচ্চারণের জন্যে… শুভাশীর্বাদ ও ভালোবাসা জানাই প্রিয়… -
জীবন ছেড়ে পালিয়ে ছিলাম
নিইনি জীবনভার।
সেই জীবনই প্রতিটি প্রহরে
আজ দেয় ধিক্কার। -এই জীবনবোধ তৈরী হতেহতে অনেক দেরী হয়ে যায় জীবনে। -
-
“প্রেম ঘরে ফেলে প্রেয়সীর কাছে
খুঁজেছি বিশ্বপ্রেম।
বিশ্ব আজকে ধুলায় ফেলেছে
প্রেয়সী ছেড়েছে প্রেম।” আমার মনে এই লাইন ক’টি দাগ কাটলো! পুরো লেখাটি জুড়েই এক গভীর জীবনবোধ অনেক কিছু নতুন করে ভাবতে শেখালো! শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন কবিপ্রিয়!-
@drako এটাই যে বাস্তবতা। একবার যা হারায় তা আর ফিরে আসে না। কতকিছু যে এভাবে হারিয়ে বুঝেছি ..
-
-
-
যারে বাঁধি ধরে তার মাঝে আর
রাগিণী খুঁজিয়া পাই না
যাহা চাই তাহা ভুল করে চাই
যাহা পাই তাহা চাই না
রবীন্দ্রনাথ ঠাকুর.

শিউলি চক্রবর্তী
I'm the one at the sail, I'm the master of my sea.
Friends
Motiur Rahman Mizan
@dressed-human
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
Asif Rahman
@asifaaron62
Deb-Nandan Dutta
@deb-nandan-dutta
শেখ মুহাম্মদ আলমগীর
@alamgir-hossain
আয়েশা সিমা
@ayesha-sima
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor



প্রিয় কবি আপনাকে অনেক শুভেচছা ও ধন্যবাদ জানাই