-
শিউলি চক্রবর্তী is with রাহুল চন্দ্র দাস and 221 others
অন্তহীন
ল্যাম্পোস্টের হলুদ আলোয় রাস্তাটা
যেন ম্লান হয়ে আছে চিরকালই
নীরব নিশ্চুপ রাতের সেই গলিটাও
সাক্ষী হয়ে প্রথম কৈশোরের অপরিণত
অসমাপ্ত কোন শতাব্দীর নিহিত প্রেমের কাব্যের ।
দিকভ্রান্ত চাতকিনীর চোখ
মেঘের পানে বৃষ্টি নামার আশায়
সঞ্চিত জলনদী মরুভুমি হয়ে
সজল চোখের বানের ছোয়ায়
একটুকরো সবুজ দেখবে বলে।
কাঙ্খিত বাহুডোর ,উষ্ণ আলিঙ্গনের স্বপ্নে
শীতল রাত্রির বাসন্তী ভোরে
কোন বীণায় বাজে কাঁচ ভাঙার সুর
উত্তুরে হাওয়ারা দিক বদলায় না
এলোমেলো বাতাসে হাহাকার করে সব
শুন্যতা শুধু শুন্যতা ঘিরে
রজনীগন্ধার মৃত বুকে
রাত্রি নামে সময়ের টুকরোয়
কত বর্ষ যুগ পেরিয়ে যায়
অন্তহীন অপেক্ষায়……….।32 Comments-
-
-
সাক্ষী হয়ে প্রথম কৈশোরের অপরিণত
অসমাপ্ত কোন শতাব্দীর নিহিত প্রেমের কাব্যের । কি সুন্দর উপমা , আপনাকে উপমা কবি হিসেবে ডাকলাম। আরো সুন্দর উপমাময় কাব্য আশা করছি। -
-
মেঘের পানে বৃষ্টি নামার আশায়
সঞ্চিত জলনদী মরুভুমি হয়ে
সজল চোখের বানের ছোয়ায়
একটুকরো সবুজ দেখবে বলে। খুবই সুন্দর অনুভূতি। -
“কাঙ্খিত বাহুডোর ,উষ্ণ আলিঙ্গনের স্বপ্নে
শীতল রাত্রির বাসন্তী ভোরে
কোন বীণায় বাজে কাঁচ ভাঙার সুর
উত্তুরে হাওয়ারা দিক বদলায় না
এলোমেলো বাতাসে হাহাকার করে সব”দারুন সুন্দর সুগন্ধি শব্দের ধুপ-পোড়ানী হ’লো মনে…! এমন কবিতার শব্দকল্পচিত্রের সাথে কবি’কেও নিঃসীম ভালোবাসি… শুভ ও মঙ্গল হোক, এ প্রার্থনা সত্য হোক…
-
-
“শুন্যতা শুধু শুন্যতা ঘিরে
রজনীগন্ধার মৃত বুকে
রাত্রি নামে সময়ের টুকরোয়
কত বর্ষ যুগ পেরিয়ে যায়
অন্তহীন অপেক্ষায়……….।” এই লাইন কয়টি খুব মায়াময়! খুব, খুব ভালো লাগলো পুরো কবিতাটি!-
@drako আমি ভালো আছি। কিছুটা ব্যাস্ত কিছুটা মন ভালো না থাকায় এখানে আসা হয় নি। সময় পেয়ে আবার আপনাদের মাঝে এসে পড়লাম।
-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 11 January 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
দুরন্ত মন ক্ষণ অন্ত পড়ন্ত বিকেলে
সন্ধ্যা নামে অশান্ত এ পবন লগনে
এ অন্তরমম খুজে ব্যাকুল দহনে
আকাঙ্ক্ষিত মিলন চাহনি মনে। -
-
-
যারে বাঁধি ধরে তার মাঝে আর
রাগিণী খুঁজিয়া পাই না
যাহা চাই তাহা ভুল করে চাই
যাহা পাই তাহা চাই না
রবীন্দ্রনাথ ঠাকুর.

শিউলি চক্রবর্তী
I'm the one at the sail, I'm the master of my sea.
Friends
Motiur Rahman Mizan
@dressed-human
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
Asif Rahman
@asifaaron62
Deb-Nandan Dutta
@deb-nandan-dutta
শেখ মুহাম্মদ আলমগীর
@alamgir-hossain
আয়েশা সিমা
@ayesha-sima
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor



কবি সুন্দর ব্যাক্ষা করেছেন!