Profile Photo

Showrav GhoshOffline

  • Showravghosh
  • Profile picture of Showrav Ghosh

    Showrav Ghosh

    5 years, 1 month ago

    “তুমি সেই ক্যানভাসের চিত্রপট, যে ক্যানভাসে আমি তুলির আচঁড় টানি। আমার তুলির স্পর্শে তুমি স্পষ্ট হয়ে উঠো পরম যত্নে। তোমাকে সাজিয়ে তোলার এই প্রচেষ্টায় নিংড়ে দিচ্ছি মনের শত রং… প্রকৃতির রুপ-লাবন্য ছড়িয়ে দিচ্ছি তোমার প্রতিটি অঙ্গে।

    তোমাকে সাজিয়ে তোলার এই অধিকার একান্তই আমার… সেখানে দ্বিতীয় কারো হস্তক্ষেপ আমি সহ্য করবোনা এতোটুকুও। এই ক্যানভাস, ক্যানভাসে থাকা রঙের ছোঁয়া, হাতে থাকা তুলি আর বুকের বাম পাশে থাকা তুমি… সকলের প্রচেষ্টায় তোমাকে সাজিয়ে তুলছি পরম ভালোবাসায়। তোমার সৌন্দর্যে প্রকৃতিও জ্বলবে ঈর্ষায়।

    একদিন তুমি জিজ্ঞেস করেছিলে ভালোবাসার রঙ কি? সেদিন বলতে পারিনি। তবে, আজ বলছি, এই ক্যানভাসে তোমার চিত্রপট যে রঙে স্পষ্ট হচ্ছে ধীরেধীরে সে রঙই ভালবাসার রঙ। কথা দিচ্ছি প্রিয়, তোমার সৌন্দর্যে ঘাটতি হবে না তিল পরিমাণ। কারণ ঘাটতি নেই আমার ভালোবাসার রঙেও।

    তুমি স্পষ্ট হতেই, আমি সম্মোহিত হয়ে তাকিয়ে থাকি তোমার দিকেই, তাকিয়ে থাকি সসম্ভ্রমে। সম্বিৎ ফিরেই দেখি ঠিক যেন তুমি দাঁড়িয়ে আছো আমার সামনে… তাকিয়ে আছো আমার দিকেই… আর আমি… আমি খেই হারাই তোমার চোখের অতল গহ্বরে….. ”

    #চিত্রপট

    লেখকঃ সৌরভ ঘোষ

    6
    3 Comments

Friends

Skip to toolbar