Profile Photo

SHUVASHIS CHAKRABARTTYOffline

  • SHUVASHIS
  • Profile picture of SHUVASHIS CHAKRABARTTY

    SHUVASHIS CHAKRABARTTY

    4 years, 10 months ago

    অনুক্ত স্বর

    বছর পাঁচেক পর অনুক্ত সে স্বর

    চাইছে মুক্তি,

    হে বিধাতা, দাস আমি অধ্যাসে কাটায়েছি রাত্রি।

    অধিদৈবিক সে নারী অনিন্দ্যসুন্দরী

    মর্মন্তুদ ভেদে সর্বগ

    উন্নাসিক করি অনিন্দ্যসুন্দরী

    দেখাইয়া আভা হইয়াছে অস্তগামী,

    চাহে নি পূজা, দেয় নি স্থান

    রাখেনিও পদ চরণে,,

    তাহার জেষ্ঠ্য কষ্টে ক্লেষ্ট কহে ও পথে যেতে মানা

    যে ভুল করিয়াছি আমি

    ও ভুল তুমি দোহরাইও না।

    এ কেমন হেত্বাভাস,

    ভালবেসে মনুষ্য পায় উপহাস্।।

    আরক্ত চক্ষু ব্যাথাক্লিষ্ট ভাঙ্গা হৃদয়ে কষ্ট নীয়মান

    তোমার কি হৃদয় আছে??

    বুঝবে না তুমি পাষাণ ।।

    পূর্ণে বছর পাঁচ মনে পড়ে আজ

    নিত্য সেই দিন খানি,

    যে ক্ষণের অপেক্ষায় কাটাইতে পারি

    আরো সহস্র রজনী।

    (শচীকান্ত)

    10
    12 Comments
    • অব্যাহত কথন যেন স্মৃতির কালিতে লিখিত

    • স্বর উক্ত হওয়াই ভালো অভিনন্দন।

    • এ স্বর আর উক্ত হওয়ার ইচ্ছা পোষণ করে না ‌।

    • “যে ক্ষণের অপেক্ষায় খাটাইতে পারি

      আরো সহস্র রজনী।” কবিবন্ধু শুভেচ্ছা নেবেন সুন্দর কবিতাটির জন্য। উক্ত চরনে “খাটাইতে” শব্দটি সম্ভবত ভুল । ভুল বানানের কারনে ভুল অর্থ বহন করছে যা সুন্দর লেখাটির সৌন্দর্য্য নষ্ট করছে। শুভেচ্ছা নেবেন কবি।

    • আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । #Drako_shajib

    • আপনাকে অসংখ্য ধন্যবাদ কবিবন্ধু। ভালো লাগল কবি ও কবিতার মান বাচাতে পেরে। আচ্ছা! সচীকান্ত কি আপনার ছদ্মনাম?

    • অবশ্যই। এবং আমার অন্যতম পছন্দের একটি নাম 😀

    • শচীকান্ত নামটির সাথে আমার পরিচয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর লেখা থেকে। তাই নামটি আমার বেশ দৃষ্টি আকর্ষন করেছে। আপনার পছন্দের কারনটা কি বলবেন বন্ধু?

    • বলা যেতেই পারত কিন্তু কিছু কারণবশত বর্তমানে তা সম্ভবপর নয়। ব্যথিত হবেন না। অন্য কোন একদিন

    • শুভেচ্ছা

Skip to toolbar