Profile Photo

সঞ্জিত তির্কী কাব‍্যিকOffline

  • SonjitTirkyPronob
  • পিঁপড়ার ঘৃণা
    সঞ্জিত তির্কী কাব‍্যিক
    হাজার বিলিয়ন বছর ধরে আজও রয়েছে পৃথিবীর বুকে।
    হাজার বিলিয়ন বছর ধরে আমি দেখেছি-মতের ঐক্যতা।
    পথ ভ্রষ্ট নয়-কিঃমি ব‍্যবধানে দেখেছি সেই ঐক্যবদ্ধতা।
    প্রতিযোগিতা নয় সহযোগিতাই জীবনের মূল লক্ষ্য।
    নিজের ওজনের দশগুন ভারী দ‍্রব‍্য অনাসয়ে করে বহন।
    কর্মে তাদের নেই কোন উচ্চক্ষাঙ্খা।
    সঞ্চয়ীতে তাঁরা হাজার বিলিয়ন বছর ধরে এক দৃষ্টান্ত।
    ভালোবাসাতে ভরপুর তাদের এই জীবন।
    কিন্তু মনুষ্য হতে পারেনি,বিবর্তনের সাথে আজও টিকে থাকা উন্নত সেই প্রাণী।
    মানুষের হ্নদয়ে স্থান করে নেওয়া ছোট একটা পিঁপড়া,
    মানব হ্নদয়ে জন্ম নেয় ঘৃণার বিষবৃক্ষ।
    অভিমান,রাগ, মতের অমিল থেকে জন্ম নেওয়া সেই পিঁপড়ার ঘৃণা।
    সকল ঘৃণা আমি গোগ্রাসে নিতে পারি
    কিন্তু পিঁপড়ার ঘৃণা আর বইতে পারি না।
    সেই দিন হব আমি মনুষ্যত্ব অর্জনকারী প্রাণী
    যেই দিন মেরে ফেলব হ্নদয়ের পিঁপড়ার ঘৃণা।
    মনুষ্যত্ব আমি!মনুষ্যত্ব আমি!মনুষ্যত্ব আমি!

    7
    9 Comments
Skip to toolbar