Profile Photo

সঞ্জিত তির্কী কাব‍্যিকOffline

  • SonjitTirkyPronob
  • ভিক্ষু আমি
    সঞ্জিত তির্কী কাব‍্যিক
    তুমি ভাবো -আমি ভিখারী।
    আসলেই আমি- ভিক্ষু।
    ভিক্ষা করতে আমি বাধ‍্য নয়,
    সেচ্ছায় বেছে নিয়েছি এ পথ।
    অন‍্য পথ না থাকায় বেছে নিয়েছ ভিখারীর পথ,
    অন‍্যান‍্য পথ বাতিল করে ভিক্ষু পথের পথিক আমি।
    জীবিকা অর্জনের জন‍্য নয়,
    জীবনকে চিনতে বুঝতে এ পথে অবতীর্ণ।
    বেঁচে থাকার জন‍্য পৃথিবীর এককোণে আবদ্ধ নয়,
    জীবনের বৈচিত্র্য ও জীবনকে আবিষ্কার করার জন‍্য এ পথে অবতীর্ণ।
    তুমি ভাবো -আমি ভিখারী।
    আসলেই আমি -ভিক্ষু।
    নিরাপত্তাহীনতা,ভয় জীবনের মূল সুর,ভয়ানক জীবনের প্রাণী সেই ত ভিখারী।
    উদ্ভমে পথ চলা সাহসী এক যোদ্ধা ভিক্ষু আমি।
    ভিখারী জীবন পরনির্ভরশীল,
    ভিক্ষুর জীবন আত্মনির্ভর।
    তুমি ভাবো -আমি ভিখারী।
    আসলেই আমি- ভিক্ষু।
    কাল্পনিক ভয়ে অস্তির তোমার মন,
    আমি দেখি শুধু চারিদিকে সাহায্যকারী।
    ডোবা পুকুরের মতো স্রোতহীন ভিখারীর জীবন,
    বহতা নদীর মত ধাবমান আমার জীবন।
    তুমি ভাবো -আমি ভিখারী।
    আসলেই আমি -ভিক্ষু।
    মন সংকীর্ণ,নিরানন্দ তোমার জীবন,
    মন প্রসারিত,আনন্দময় আমার জীবন।
    জীবন আনন্দের পথ খুলে গিয়ে অসীম সাহস ভরে ওঠে মন।
    এক অজানা মহাশক্তি নিজের মধ‍্যে থেকে বেরিয়ে পড়ে।
    তুমি ভাবো -আমি ভিখারী।
    আসলেই আমি -ভিক্ষু।

    7
    4 Comments
Skip to toolbar