-
আমার গুপ্তধন
সঞ্জিত তির্কী কাব্যিক
আমি কোন ভিনদেশী নই
আমি কোন জাতি হীন নই
নিজস্ব সংস্কৃতিতে ভরা আমার জীবন।
জুম চাষ থেকে শুরু করে
সকল আবিষ্কারের জননী।
বাড়ি তৈরীতে আমার আর্কিটেকচার
যুগযুগ ধরে আজও বিদ্ধমান।
মেডিসিন জগত রয়েছে নেত্রে
সকল রোগের নিরাময় আমার জানা।
আমি কোন ভিনদেশী নই
আমি কোন জাতি হীন নই
নিজস্ব সংস্কৃতিতে ভরা আমার জীবন।
জ্ঞান ডাকাতি করে হয়েছিলে তোমরা সমৃদ্ধ ।
তবু যুগে যুগে অবহেলিত কেন আমি?
আমার সংস্কৃতি হয়েছে তোমার জীবনের পথ চলা।
কোথায় খুজে পাবে না আর এমন জাতি
বন্য সভ্যতার জাতি হিসেবে আমার প্রথম পরিচয়।
আমি কোন ভিনদেশী নই
আমি কোন জাতি হীন নই
নিজস্ব সংস্কৃতিতে ভরা আমার জীবন।
শ্রদ্ধা ভক্তিতে ভরা আমার জীবন
হতে পারি জড়োউপাসক বিভিন্ন জাতিতে
ভরা আমার গুপ্তধনের সম্ভার।
তবু যুগে যুগে অবহেলিত কেন আমি?
এই প্রশ্নের উত্তর হয়ত বা জানা নেই
আমি কোন ভিনদেশী নই
আমি কোন জাতি হীন নই
নিজস্ব সংস্কৃতিতে ভরা আমার জীবন।4 Comments
Friends
ভীষ্মদেব সূত্রধর
@vismadebsutradhar1996gmail-com
স্মৃতি রানী রত্না
@srratna1990
শোয়েব ইবনে শাহীন
@abir-shoaib
মো. আবু মোহাদ্দেস
@mohaddesh1967
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Sohel Khondokar
@sodeshi-sohel
মুহাম্মদ সাইফুল ইসলাম
@mohammadsaifulislam
মোঃ তালাল উদ্দিন
@talal3944
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman


অনেকদিন পর তোমাকে পেলাম। ভালোথেকো।