-
নেই আমি আর
সঞ্জিত তির্কী কাব্যিক
আসবো না হয়তো আর কোনদিন
তোমাদের হ্নদয় মাঝে।
কৃষ্ণচূড়ার মতো জ্বলে ওঠা সেই রঙ
ঢেলে দিয়েছি সেই রাস্তার মাঝখানে।
নেই আমি আর তোমাদের মাঝে।
রাস্তার কিছু উঁই পোকা
কেড়ে নিয়েছে আমার প্রাণ,
কেড়ে নিয়েছে আমার রঙিন স্বপ্নগুলো।
নেই আমি আর তোমাদের মাঝে।
মা ‘র একটা স্বপ্ন ছিল-
রাঙিয়ে তুলবে এই পরিবারকে।
প্রদীপের মতো জ্বলে ওঠা সেই স্বপ্ন
অজানা বাতাসে নিভে যায়।
পড়ে থাকে সেই সলতার কালিমাটুকু।
অভিমানের পাশে বসে থাকা কালিমা
জীবনের একটা কবিতা।
গন্ধহীন পুষ্পের মতো এই দেহ
অগ্নি চিতায় করেছে ভস্ম।
ভেসে যায় স্বপ্নগুলো নদীর স্রোতে,
নেই আমি আর তোমাদের মাঝে।
বড়ই সার্থক ভাবে বেঁচে আছি ওপারে।6 Comments
Friends
ভীষ্মদেব সূত্রধর
@vismadebsutradhar1996gmail-com
স্মৃতি রানী রত্না
@srratna1990
শোয়েব ইবনে শাহীন
@abir-shoaib
মো. আবু মোহাদ্দেস
@mohaddesh1967
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Sohel Khondokar
@sodeshi-sohel
মুহাম্মদ সাইফুল ইসলাম
@mohammadsaifulislam
মোঃ তালাল উদ্দিন
@talal3944
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman


মৃত্যু কাব্যময়। জীবন সেই কাব্যের প্রকৃত আনন্দ। শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন কবি।