Profile Photo

সঞ্জিত তির্কী কাব‍্যিকOffline

  • SonjitTirkyPronob
  • Profile picture

    ৪ র্থ পর্ব

    উরাঁওদের জীবন
    সঞ্জিত তির্কী প্রণব
    ওরাঁওদের জীবন যাপন অতিসাধারণ।প্রকৃতির গতি অনুসারে তাদের জীবন বাহিত হয়।তাদের সামাজিক ও ধর্মীয় জীবনের পূজা পার্বনের উৎসবাদির রীতি নীতি ঋতু চত্রূের সাথে প্রকৃতির অবস্থা করে।ওরাঁওরা তিনটা বিশেষ ঘটনা স্মরণ করে রাখে।প্রথম জন্ম,দ্বিতীয় বিবাহ,তৃতীয় মৃত‍্যু।পরিবার গঠনের মাধ‍্যম হচ্ছে বিবাহ ও সামাজিক স্বীকৃতি দ্বারা আনন্দ উৎসব।বাকি দুটা হচ্ছে একটা আরেকটার বিপরীত।নবজাতক শিশুর জন্ম হলে পরিবারের আনন্দ আর কারো মৃত‍্যু হলে পরিবারে নেমে আসে শোক দুঃখ ও বেদনা।আবার জন্ম মৃত‍্যু দুটোয় পরিবারকে ‘ছুত’ অসুচি বলে।

    মাতৃগর্ভেই শিশুর লিঙ্গ পরিচয়ঃ
    গর্ভবতী স্ত্রীর চলা ফেরা,উঠন,বসন লক্ষ‍্য করেই তারা

    গর্ভে ছেলে সন্তানের লক্ষণঃ
    (ক)গর্ভবতী স্ত্রী চলা ফেরার সময় তার ডান হাত অধিক ঝোঁক দিয়ে চলে এবং ডান পা ধপাশ করে হাঁটে।
    (খ)উঠা বসার সময় ডান হাতেই বেশী ভর দিয়ে বসা উঠা করে।
    (গ)তার চেহারা মলিন দেখা যায়,চক্ষু বসে যায় কারণ গর্ভের শিশু নড়াচড়া বেশী করে।
    (ঘ)মনে হয় যেন বোঝার ভারে তার শরীর সব সময় ডান দিকে হেলে থাকে।

    গর্ভে মেয়ে সন্তানের লক্ষণঃ
    (ক)গর্ভবতী স্ত্রীর চলাফেরার সময় তার বাম হাত অধিক ঝোঁক দিয়ে চলে এবং বাম পা ধপাস ধপাস করে হাঁটে।
    (খ)তার চেহারা স্বাভাবিক থাকে কারণ গর্ভের শিশু বেশি নড়াচড়া করে না।
    (গ)উঠা বসার সময় বাম হাতেই ভর দিয়ে উঠাবসা করে।
    বলতে পারে গর্ভের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে।

    6
    5 Comments
Skip to toolbar