Profile Photo

সঞ্জিত তির্কী কাব‍্যিকOffline

  • SonjitTirkyPronob
  • আমার বাৎসল‍‍্যের অন্তসলিলা

    সঞ্জিত তির্কী কাব‍্যিক

    ইনসেস্ট প্রহবিশনের মধ‍্য দিয়ে গড়ে ওঠে আমার বাৎসল‍্য।
    স্বাধীনতাকে সংকুচিত করে বিধি ও শৃঙ্খলাব‍্যবস্থার অধীন আমার বাৎসল‍্য।
    পরিবার আর সমাজের বিধির বিধানেই গড়ে ওঠেছি আমি।
    বলতে পার বাৎসল‍্য,ইতিহাসের গতিধার বর্তমান রুপ।
    সামাজিক,সাংস্কৃতিক ও মনস্তাত্ত্বিকে অধিকার করে আছে বাৎসল‍্য।
    যুক্তি আর অযুক্তি,প্রাকৃতিক আর সাংস্কৃতিক এর মাঝমাঝি অবস্থান করে বাৎসল‍্য।
    বৈষ্ণবশাস্ত্রের প্রধান চার রসের একটি বাৎসল‍্য।
    সান অব গড,যশোদা নন্দন ও উম্মুল মুমিনিন
    বাৎসল‍্যভাবে পুন‍্য ও পবিত্রতা ভাব।
    ইতিহাসবোধ ও পুরাণচেতনাই এখন আমার প্রার্থনার ভিত্তিভূমি।
    পৌরাণিক জগতে দেখেছি রূপের বিপদ,নারীর অরক্ষিত ভঙ্গুর।
    দেখেছি বৈপ্লবিক ঘৃণার চর্চা কত বিরহ-বিচ্ছেদ,মৃত‍্যুর যাতনা।
    বিশৃঙ্খল ও নৈরাজ্যময় পৃথিবীতে কলুষতা থেকে বাঁচবার উপায় নিষ্পাপতা।
    আত্ম-আনন্দে মগ্ন হয়ে পৃথিবীর জঞ্জাল থেকে বাঁচবার শিক্ষা পাই আমার বাৎসল‍্যে।
    কলুষমুক্ত ব‍্যক্তিজীবনই আমার রক্ষা কবচ।

    8
    6 Comments
Skip to toolbar