-
যবনিকা
– এম এ রশিদগগন চুমিয়া কেন চাঁদ ওঠে
বনফুল কেন ফোঁটে বনে?
কেন বা তাহারা সুন্দর এতো
দোলা দেয় কেন মনে?বনফুল সে বনের গহীনে
ফুটে থাক ক্ষতি কী?
কেন বা তাহারে হেরিতে আমারে
বিধাতা দিয়েছে আঁখি?চাঁদ উঠে যদি, থাক
নয়নের আঁড়ালে
কেন বা সে দেখা দিয়ে মোরে
মেঘে মেঘে ফের হারালে?ফুল ঝরে যাও, চাঁদ ডুবে যাও
রেখে যাও কেন স্মৃতি?
মুছে দিয়ে যাও চাঁদ-বনফুল
হৃদয়ের সম্প্রীতি।পারবেনা জানি হৃদয় কঠিন
কোমল প্রেমের গোরস্তান
হেথা কায়া পচে নিঃশেষ হয়
মায়া রয় চির অম্লান।হৃদয় হরণকারীনি ও চাঁদ
ফুল স্বপনের পরির গান
কেন হলো এই ক্ষণিক দেখা
কেন হরিলে সুখের জান?জানি ধরণীতে বিষ পানে মরে
হাজারও অটুট নিটুট প্রাণ
তাই বুঝি মোর হৃদয় গহীনে
হানিলে বিরহ বর্শা বান?সাথী হয়ে মোরা গান গেয়ে যাবো
বাসন্তি সুধার সুখে
কেন হলো তবে ছন্দ পতন
যাতনা কেন বুকে?তাই মনে হয় বিশ্ব ভূবন
রঙ্গ নাট্যশালাতে
হৃদয় যখনি হৃদয়ে বুঝে
যবনিকা বলে পালাতে।4 Comments-
আপনার এই রচনায় ফুটে ওঠা ‘হৃদয় যখনি হৃদয়ে বুঝে / যবনিকা বলে পালাতে’ পঙক্তিটির গভীর আর্তি আমার খুব ভালো লেগেছে এবং আপনি যদি শব্দের বুনন নিয়ে আরও একটু নিরীক্ষা করেন তবে আপনার ভাবনার প্রকাশগুলো হয়তো পাঠকের হৃদয়ে আরও গভীরভাবে দাগ কাটবে, তাই আপনি নিয়মিত লিখুন কারণ আপনার কলম থেকে আরও চমৎকার সব সৃষ্টির অপেক্ষায় রইলাম।
Friends
Mohammad Rahman
@mohammadrahman
Rakib Hossain mahadi
@rakibhossainmahadi
Musharrof Teacher
@musharrofteacher
Burhanuddin
@burhanuddin
Goutam Bhakta
@goutambhakta
মোঃ সজিব হাসান
@sojib123
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor


বাহ চমৎকার অনূভুতি আরও লিখুন আপনার লেখা পরার অপেক্ষায় ।