Profile Photo

স্মৃতি রানী রত্নাOffline

  • srratna1990
  • অচেনা তুমি
    ********** স্মৃতি রানী রত্না

    তুমি নামের তুমি টাকে চিনতে করে ভুল
    দিতে হবে আজীবন ভুলের মাসুল।।
    হঠাৎ করে উদয় হলে আমার জীবন তীরে।
    চিনতে তোমায় পারিনিকো হাজার লোকের ভীরে।।
    তুমি আমায় শিখিয়েছ প্রথম ভালোবাসা।
    তোমায় নিয়ে সপ্ন ছিল তাইতো কাছে আসা।।
    ছোট্ট ছোট্ট আবেগ নিয়ে সাজানো বাগান।
    তাইতো আজি তোমার সাথে কত ব্যবধান।।
    হৃদয়টাকে উজার করে বেসে ছিলাম ভালো।
    তুমি ছিলে আমার দুই নয়নের আলো।।
    কথার ডালি সাজিয়ে দিতে আমার তরে।
    সেই সুবাস ছড়িয়ে যেত আমার মনের ঘরে।।
    তুমি ছারা ভাবনা গুলো মেলতো নাকো পাখা
    অন্তর গহীনে তোমার স্মৃতি হত আকা।।
    একটা সময় সব একাকার আবেগ প্লাবনে।
    ভাবিনি কখনে যাবে চলে একা সঙ্গোপনে।।
    কারনটা পারিনি জানতে কি ছিল ভুল।
    আসলে তুমি বাসনি ভাল আমাকে এক চুল।।
    এবার আমি একা হলাম নিঃশব্দ চারিদিক।
    হৃদয় অঙ্গনে আজ অবিশ্বাসের ভীর।
    সেই তুমি হারিয়ে গেলে হলোনা তো জানা।
    সারা জীবন থেকে গেলে বড্ড অচেনা।।

    18
    13 Comments

স্মৃতি রানী রত্না

Teacher and writer

নামের ‍উপরে ক্লিক করুন Facebook: স্মৃতি রানী রত্না

নামের ‍উপরে ক্লিক করুন Email: SERETY RANY RATNA

ঠিকানায় ‍উপরে ক্লিক করুন All time address: CH94+WXC, বাউফল

Skip to toolbar