-
এইতো সেদিন বললে “আমাকে ভালোবেসো প্রিয়!,
আমি ভালোবাসলাম;
একসাথে হাঁটলাম দুর থেকে বহুদূরে,
কখনো একা ,অস্তিত্বের বিপরীতে তেপান্তরে।
তবুও ভালোবেসে আঁকলাম কিছু রঙিন সপ্ন,
ভালোবেসে সয়ে নিলাম তপ্ত রৌদ্রের খরতাপ;
তোমার অপেক্ষায় বৃষ্টিতে ভিজলাম টানা দু ঘণ্টা;
তুমি হয়তো জানোনা ,
পরের দিন সারা গায়ে কাপুনি দিয়ে জ্বর এসেছিল;
১০৬ ডিগ্রী!, খাবারে অরুচি;
বুকের পাঁজরে প্রচণ্ড ব্যাথা!
কাথা গায়ে মুড়িয়ে কাপতে কাপতে তবু বলেছিলাম,
“ভালোবাসি প্রিয়”!
জ্বরের উষ্ণতাকে মনে করে নিয়েছিলাম তোমার উষ্ণ নিঃশ্বাস।
মনে হলো,এইতো আছো হৃদয়ের খুব কাছাকাছি।
এভাবেই দিন গেলো…..,
মাস গেলো…..
বছর গেল……..,
কতো বছর কাটলো জানিনা!
যখন চোখের নিচে কালো দাগ পড়লো..
কপালে ভাঁজ পড়ল..
হটাৎ একদিন তুমি এসে বললে “আমায় একটু দূরত্ব দাও ”
আমি দিলাম;
তোমায় দিলাম সরলরেখার দুটি ক্রমিক বিন্দুর দুরত্ব;
দূরত্ব দিলাম অথৈ সাগরের প্রতিটা জল কনার,
আমি দুরত্ব দিলাম ঠিক ততটা;
যতটা দূরত্ব থাকে চাঁদ আর জোছনার।
আর কিছু কি তোমার চাই প্রিয়?
আমার সমস্ত সুখ, চঞ্চলতা অথবা সজীবতা?
যা চাই ,চেয়ে নিও ;
শুধু কষ্ট টা চেয়ো না; সেটা অনেক ভারী,
আমারই থাক ,তুমি নিতে পারবে না।8 Comments-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 10 August 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful
মাহ্দী সাকিব
@mahdi-sakib
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
তানভীর আলম হীরা
@t-a-hira
ইফতিশা খানম
@eftishakhanam
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
Md Ashfak Sayed
@ashfak
Drako Shajib
@drako
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon



অনবদ্য! নিয়মিত লিখবেন আশা করি। আপনার লেখায় একটা ভিন্নতা আছে।