Profile Photo

Syed Shahjada AlamgirOffline

  • Syed-Shahjada-Alamgir
  • Profile picture of Syed Shahjada Alamgir

    Syed Shahjada Alamgir

    4 years, 7 months ago

    শিরোনামঃ উদর পিণ্ড বুদোর ঘাড়ে,
    কলমেঃ প্রবক্তা সাধু,
    (স্বরবৃত্ত ৪+৪)
    ———————-
    উদর পিণ্ড বুদোর ঘাড়ে
    লাগলো বাতাস শুকনো হাঁড়ে,
    মৎস্য শিকার ঘোলাজলে
    সত্য চাপা কাঁথার তলে।

    কান কি পারে চিলে নিতে
    বাঘে দমন মাঘের শীতে,
    লাটাই যখন নিজের হাতে
    উড়বে ঘুড়ি কার ইচ্ছাতে?

    ন্যাড়া কি যায় বেলতলাতে
    বিড়াল মারে বাসর রাতে,
    খাটাশ নাকি মরে তেলে
    মানুষ মরে সঙ্গ মেলে।
    ————————
    ২০/১০/২০২১

    11
    9 Comments
Skip to toolbar