-
শিরোনামঃ হৈমন্তী গান,
কলমেঃ প্রবক্তা সাধু।
(লঘু পয়ার)
—————–
এলো যে হেমন্ত ঋতু মাঠে পাকা ধান
কৃষকের হাসি মুখে খুশী ভরা গান।
হিম হিম প্রভাতের কুয়াশা চাদরে
ঘিরে রাখে জনপদ বন্ধুর আদরে।
উঠোনের কোণে ঝরা শেফালির ফুল
সেই গাছে গান গায় ঝুঁটি বুলবুল।
কাটা ধান আটি বাঁধা চাষির মাথাতে
বয়ে চলে আল বেয়ে নিজের বাসাতে।
নবান্নের পিঠাপুলি সন্দেশ পায়েসে
ঘরে ঘরে আয়োজন তৃপ্তির আয়েশে।
সনাতনী এই প্রথা বাঙালির ঘরে
ফিরে আসে বারবার বছরে বছরে।
—————————-
৩০/১০/২০২১9 Comments
Friends
Md. Nasim Hossain
@nasim3080
মাহ্দী সাকিব
@mahdi-sakib
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
Foyzur Khan
@foyzur-khan
Abu Taher
@abu-taher
মৈত্রী সাহা
@maitri-s
মোঃ তালাল উদ্দিন
@talal3944
Abu Zakaria
@abu-hanif-zakaria
মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদার
@attokendrik


খুব সুন্দর! আমাদের মত এমন ঋতু প্রেমিক অন্যত্র হয়ত খুব কম রয়েছে। এর প্রধান কারন হয়ত ঋতু বদলের সাথে সাথে আমাদের উৎসব বদলায়। হেমন্তর হীম জরানো প্রভাতের শুভেচ্ছা কবি।