Profile Photo

Syed Shahjada AlamgirOffline

  • Syed-Shahjada-Alamgir
  • Profile picture of Syed Shahjada Alamgir

    Syed Shahjada Alamgir

    4 years, 7 months ago

    ক্ষরণ
    ——–
    না কাটলেও হয় রক্তক্ষরণ
    হৃদয়ের গহীন অভ্যন্তরে,
    বিনা আঘাতের অসহ্য ব্যথা
    সজল কিম্বা অশ্রুহীন প্রকাশ।
    দৃশ্যমান কিম্বা অদৃশ্য আবেগ
    ভালোবাসার প্রগাঢ়তার রূপ,
    একবিন্দু নোনা জল কিন্তু ব্যর্থ
    ক্ষরণের প্রকৃত মাত্রা নিরূপণে।
    হারানোর বেদনা কতটা বিধুর
    পাষণ্ডও হয়তোবা বোঝে,
    জাহিরের মাধ্যমটা ভিন্ন ভিন্ন
    নীরবতা নয় কঠিন অন্তঃকরণ।
    অনুভূতি শুধুই অনুভবের বিষয়
    বিনা অনলেও মন পুড়ে ছাই হয়
    তেলহীন চেরাগের সলতেটা পোড়ে
    তবু্ও পুনঃপুনঃ জ্বালাবার প্রয়াস।
    ক্ষরণের মাত্রা ভুক্তভোগী জানেনা
    কারণ গুলো হয়তোবা অনুমিত
    কে থামাবে ক্ষরণের প্রবাহ
    প্রদাহ অনুরণিত হয় আজীবন।
    —————————————-
    ২২/১২/২০২১ প্রবক্তা সাধু।

    14
    11 Comments
    • চমৎকার, কবি।

    • চমৎকার! আপনার লেখা পড়তে বেশ লাগে।

    • হুম অনেক ভাবময়। অভিনন্দন প্রিয় কবি

    • আবেগ তোমাকে ভিজিয়ে দেয়; স্নান করে সুচি হও।

    • শুভেচ্ছা শুভকামনা !

    • শব্দের খেলায় কবি অনন্য। শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 24 December 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • না কাটলেও হয় রক্তক্ষরণ
      হৃদয়ের গহীন অভ্যন্তরে,
      বিনা আঘাতের অসহ্য ব্যথা
      সজল কিম্বা অশ্রুহীন প্রকাশ।,,,অনেক সুন্দর !1 ক্ষরনের জ্বালা কিন্ত এক সময় মনেরও আলো হয় ।। অনেক শুভকামনা ।।

    • অভিনন্দন

Skip to toolbar