Profile Photo

Syed FarahOffline

  • syedfarah
  • Profile picture of Syed Farah

    Syed Farah

    • 6 months, 3 weeks ago

    রূপান্তরের জয়গান

    ​বিশ্বমাঝে তুমিই একা, অদ্বিতীয় এক প্রাণ,
    সবার সাথে মিলেমিশেই গাও যে জয়ের গান।
    শূন্য হাতে পারো না কেউ করতে কিছু সৃষ্টি,
    স্রষ্টার দেওয়া উপাদানেই রাখো সজাগ দৃষ্টি।
    ​তুমি অনন্য সংকলক, সাজাও নতুন সাজে,
    বিপুল মেধা ঢালছো তুমি রূপান্তরের কাজে।
    তুমিই শ্রেষ্ঠ রূপান্তরকারী, মেটাও সবার আশা,
    জড় বস্তুকেও দাও যে তুমি প্রাণের ব্যাকুল ভাষা।
    ​পণ্যের মাঝে উপযোগ দাও, মেটাও সবার চাহিদা,
    তোমার হাতেই বিশ্ব পায় নিত্য নতুন ফায়দা।
    রূপ বদল আর গুণ বদলে তোমার নিপুণ হাত,
    নতুন রূপে সাজিয়ে তোলো এই ধরণীর রাত।
    ​বুকের মাঝে উচ্ছ্বাস আজ, মনে যে উন্মাদনা,
    উজ্জ্বল পথে ছুটছো তুমি, নেই তো কোনো মানা।
    স্রষ্টা দিলেন সব উপকরণ, তুমি দিলে তার প্রাণ,
    উদীপ্ত এই রূপান্তরেই মানুষের জয়গান!

    3
    2 Comments
Skip to toolbar