-
তোমার ভালো অন্তর
তুমি দেখতে অনেক সুন্দর,
তোমার আছে ভালো অন্তর।
তোমার দেওয়া পরামর্শ ভালো,
যা মনে ছড়ায় আশার আলো।তুমি পাশে থাকো পরম সুখে,
ভালো কথা বলো মিষ্টি মুখে।
ঝুঁকির আভাস দাও তুমি আগে,
বিপদ আঁচ করো অনুরাগে।নিরাপদে রাখো ছায়ার মতো,
কষ্ট ঘুচিয়ে দাও আছে যত।
শান্তিতে আমি থাকি সর্বদা,
মনে মনে তুমি চাও এই কথা।গল্প করো গল্পের মতো করে,
যেন মনটা খুশিতে ওঠে ভরে।
তুমি হাসো আর হাসতে বলো,
তোমার আলোয় পথ হোক আলো।2 Comments
Friends
যুবক অনার্য
@jajan
এফ. আর. মাহদী
@frmahedi
নতুন করে শুরু
@amrin-shimu
JB Ayon
@jbayon
ফারহান সীমান্ত
@melbetkhan
Ashik Mokami
@ashikmokami
রবিউন নাহার তমা
@rn-toma243gmail-com
আনিস কবির
@aniskabir
আয়মন সিদ্দিকা উর্মি
@asurmi85

সেই তুমিটাই বেঈমান