Profile Photo

Syed FarahOffline

  • syedfarah
  • Profile picture of Syed Farah

    Syed Farah

    5 days, 18 hours ago

    তুমি শুধু আমারই তো রানি!

    ​আলমারিটার জামা-কাপড় সাজাও পরিপাটি,
    ঝকঝকে ঐ কিচেন র‍্যাকের কাঁসার থালা-বাটি।
    বিছানাটা টানটান ঐ, আলনায় সুর বাঁধা,
    তবুও কেন নিজের বেলায় এমন সরল সাদা?
    ​সবার মুখে খাবার তুলে সাজাও ডাইনিং টেবিল,
    তোমার থালায় শূন্যতা যে, জমছে কাজের ডেবিট!
    ছেলের জামা, মেয়ের জামা, সবার খবর রাখো,
    আমার চোখের মনের আয়নায় নিজেকে কেন ঢাকো?
    ​আজকে দেবো ডাইনিং-কিচেন, ঘরের কাজে ছুটি,
    আজকে তোমার আঁচল কেড়ে করব লুটোপুটি!
    হাত বাড়িয়ে সাজিয়ে দেবো তোমার এলোকেশ,
    ভালোবাসার দুষ্টুমিতে কাটুক না দিন বেশ।
    ​কপালে এক টিপ এঁকে দিই, ঠোঁটে আসুক হাসি,
    সংসার তো রোজই চলে, আজ বলি “ভালোবাসি”!

    5
    3 Comments
    • ঘর সাজানো হাতেই আজ ভালোবাসার ছুটি, আঁচলজুড়ে দুষ্টুমি ….🖤

    • প্রতিটি স্ত্রীর জন্য এমন যত্নই হোক সবচেয়ে বড় উপহার। 🌸
      খুব মিষ্টি আর হৃদয়ছোঁয়া

    • সহজ শব্দে গভীর দাম্পত্যের সৌন্দর্য

Skip to toolbar