Profile Photo

তানভীর আলম হীরাOffline

  • T.A.-Hira
  • Profile picture of তানভীর আলম হীরা

    সৃষ্টি তুমি দৃষ্টি তুলে, কেনো…
    দেখছো আমায় অভিমানে?
    ভাবছো কি বা, আহা অধম…
    আমায় বাধে নারীর কানে।

    যে নারী, কানে বোধ শোনেনা,
    বাধ শোনেনা, সাধ শোনেনা,
    সেই নারীর কানেই বাধিস আমায়,
    কোন সে বাধন-টানে?

    আমি অধম, বলি,
    সৃষ্টি তোমার হিংসে কেন নারীর কানে?
    যে কান কিনা ভাই সব সয়ে যায়,
    আত্মাপমানে।

    যাও তুমি ভাই,
    রও পরে ঐ মৃতের ফ্রেমে,
    রও ঝুলে ঐ নেতার প্রেমে।

    কথা দিলাম,
    তোমায় আর দেবোনা নারীর কানে,
    আত্মাভিমানে।

    সমাধিসৌধ-ই সাজুক না হয়,
    তোমার আবরণে।

    কবিতা – ফুলের সাথে তর্ক
    সময়কাল – ২৩ ডিসেম্বর ২০২৩

    5
    1 Comment
    • যে নারী, কানে বোধ শোনেনা,
      বাধ শোনেনা, সাধ শোনেনা,
      সেই নারীর কানেই বাধিস আমায়,
      কোন সে বাধন-টানে? -সুন্দর!

Tanvir Alam Hira

পেশায় ডিজাইনার। কিন্তু জীবন যুদ্ধে অনেক কিছুই লিখেছি। এখন ও লিখি 🙂

শেষ কাতারে দাঁড়িয়ে আছি।

সামনের কাতারে শুধু কিছু মানুষ আছে,
আমার দিকে ঘুরে আমার দিকেই চেয়ে আছে,

তার সামনের কাতারে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে তারা,
যাদের আমার কাছ থেকে নেয়া শেষ।

দেয়াল এ পিঠ ঠেকিয়েছি,
কাতার ও শেষ।

শেষ কাতারে দাঁড়িয়ে আছি, পিছনে দেয়াল,

জীবন ও শেষ।

Skip to toolbar