Profile Photo

তানভীর আলম হীরাOffline

  • T.A.-Hira
  • আমার মেয়ে ভাল নেই
    তানভীর আলম হীরা
    ২৯-০৯-২০২১
    ================================
    ভালই ছিলাম,
    বিদ্যুৎ গেলে রোড এর পাশে
    বরফ পানি আর চোরচোরানী।
    ================================
    ভালই ছিলাম,
    ক্রিকেট খেলা মসজিদ পাশে,
    নামাজের সময়ে দৌড়ানি।
    ================================
    ভালই ছিলাম,
    সিগারেট এর প্যাক থেকে,
    ৪ বৃত্তের ছোট অংশ,
    ================================
    ভালই ছিলাম,
    সবাই সমান, সবাই ছোট,
    সবার একই বংশ।
    ================================
    ভালই ছিলাম,
    তুলে নিতাম ড্রেন থেকে,
    ক্রিকেট খেলার বল,
    ================================
    ভালই ছিলাম,
    গেঞ্জি আর হাফপ্যান্ট পরা
    আমরা ইবলিশ এর দল।
    ================================
    ভালই ছিলাম,
    কোরবানী এলে, ভাই জিতসেন।
    ভাই কত নিসে?
    ================================
    ভালই ছিলাম,
    সুখের জীবন, স্বপ্নে বিভোর,
    কষ্ট ছিলে কিসে?
    ================================
    ভালই ছিলাম,
    খেতাম শুধু কালো হজমি,
    গোলাপী আম আর চায়ের কাপ,
    ================================
    ভালই ছিলাম,
    পরীক্ষার আগে বই খাতা নিয়ে,
    ডাক্তার হব তাই পড়াশোনার চাপ।
    ================================
    ভালই ছিলাম,
    চকের মেলায় নাগরদোলায়,
    আর সাদাকালো ঐ বৃক্স গেম।
    ================================
    ভালই ছিলাম,
    মোহররমে মিছিল দেখা,
    রঙ্গিন কাপড়ের ঘোড়ায় রাস্তা জ্যাম।
    ================================
    ভালই ছিলাম,
    সরল মনের আমরা সবাই,
    ছিল জীবন স্বার্থহীন,
    ================================
    ভালই ছিলাম,
    কাজ শেষে বাবার ফেরা,
    আর মধুর ছুটির দিন।
    ================================
    আমার মেয়ে ভাল নেই,
    সারাদিন মোবাইল নিয়েই থাকে,
    কাগজ ধরিয়ে দিলেও সে,
    Roblox এর চরিত্র ই আকে।
    ================================
    আমার মেয়ে ভাল নেই,
    ইউটিউব এই তার বাস,
    বিদ্যুৎ চলে গেলেই দেখি,
    বুকে কষ্ট সমান আকাশ।
    ================================
    আমার মেয়ে ভাল নেই,
    এদিকে আয় মা, একটু ভালবাসি,
    ================================
    সে মোবাইল নিয়েই বসে থাকে,
    বলে “বাবা গেম টা শেষ করেই আসি।

    14
    9 Comments

Tanvir Alam Hira

পেশায় ডিজাইনার। কিন্তু জীবন যুদ্ধে অনেক কিছুই লিখেছি। এখন ও লিখি 🙂

শেষ কাতারে দাঁড়িয়ে আছি।

সামনের কাতারে শুধু কিছু মানুষ আছে,
আমার দিকে ঘুরে আমার দিকেই চেয়ে আছে,

তার সামনের কাতারে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে তারা,
যাদের আমার কাছ থেকে নেয়া শেষ।

দেয়াল এ পিঠ ঠেকিয়েছি,
কাতার ও শেষ।

শেষ কাতারে দাঁড়িয়ে আছি, পিছনে দেয়াল,

জীবন ও শেষ।

Skip to toolbar